ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চুয়েটে উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ, শারীরিক অসুস্থতার অভিযোগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ রয়েছেন। দীর্ঘ সময় ভবনের ভেতরে অবস্থান করায় তাদের কয়েকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সহায়তায় খাবার পেয়েছিলেন তারা। ওই খাবার খেয়েই রাত কাটাতে হয়েছে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় তীব্র মাথাব্যথায় ভুগছেন তিনি। ভবনের ভেতরে থাকা অন্যদের মধ্যেও শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

চলমান পরিস্থিতি নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত আলোচনার পরিবেশ তৈরি হয়নি বলে জানান তিনি। সোমবার একবার আন্দোলনকারীদের সামনে গেলেও তাদের আচরণের কারণে নিজের বক্তব্য তুলে ধরতে পারেননি বলে দাবি করেন অধ্যাপক শরীফুল আলম।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন-২-এর ভেতরের প্রবেশপথ ও প্রধান ফটকে তালা লাগিয়ে রেখেছেন তারা। ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান জানান, উপাচার্যকে সোমবার ভবন ত্যাগের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফটকে তালা দেওয়া হয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

তবে অবরুদ্ধ ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্যসহ ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের জন্য সকালের খাবার পৌঁছে দেওয়া হয়।

এর আগে সোমবার মধ্যরাতে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। তাদের মধ্যে শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

সোমবার রাতভর প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থানকালে তাদের খাওয়াদাওয়া ও আড্ডা দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর সোমবার সকালে ক্যাম্পাসে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী ছিলেন। তারা প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময়সীমা নির্ধারণ করে দেন। সেই সময়ের মধ্যে তারা বের না হওয়ায় ভবনের ভেতরের ফটকে তালা লাগানো হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।

চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

অন্যদিকে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা জানিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।

ট্যাগ : উপাচার্য চুয়েট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ, শারীরিক অসুস্থতার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ রয়েছেন। দীর্ঘ সময় ভবনের ভেতরে অবস্থান করায় তাদের কয়েকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের সহায়তায় খাবার পেয়েছিলেন তারা। ওই খাবার খেয়েই রাত কাটাতে হয়েছে। পর্যাপ্ত ঘুম না হওয়ায় তীব্র মাথাব্যথায় ভুগছেন তিনি। ভবনের ভেতরে থাকা অন্যদের মধ্যেও শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

চলমান পরিস্থিতি নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত আলোচনার পরিবেশ তৈরি হয়নি বলে জানান তিনি। সোমবার একবার আন্দোলনকারীদের সামনে গেলেও তাদের আচরণের কারণে নিজের বক্তব্য তুলে ধরতে পারেননি বলে দাবি করেন অধ্যাপক শরীফুল আলম।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন-২-এর ভেতরের প্রবেশপথ ও প্রধান ফটকে তালা লাগিয়ে রেখেছেন তারা। ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান জানান, উপাচার্যকে সোমবার ভবন ত্যাগের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফটকে তালা দেওয়া হয়। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি।

তবে অবরুদ্ধ ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্যসহ ভবনের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের জন্য সকালের খাবার পৌঁছে দেওয়া হয়।

এর আগে সোমবার মধ্যরাতে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। তাদের মধ্যে শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

সোমবার রাতভর প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে অবস্থানকালে তাদের খাওয়াদাওয়া ও আড্ডা দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের প্রায় তিন সপ্তাহ পর সোমবার সকালে ক্যাম্পাসে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী ছিলেন। তারা প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময়সীমা নির্ধারণ করে দেন। সেই সময়ের মধ্যে তারা বের না হওয়ায় ভবনের ভেতরের ফটকে তালা লাগানো হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।

চুয়েটের চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

অন্যদিকে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা জানিয়েছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ