ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামের উপসর্গে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৪২১ রোগী

ফাইল ছবি
ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী এসেছেন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ হাজার ৬০ জন। বুলেটিনে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৪ জন বলে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭২ জন এবং সিলেট বিভাগে ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩৭ জন, খুলনায় ১১৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।

একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আসা রোগীদের সবাই নিশ্চিতভাবে হামে আক্রান্ত কি না, সে বিষয়ে সরবরাহকৃত বুলেটিনের তথ্যে আলাদা কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

ট্যাগ : হাম স্বাস্থ্য অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৪২১ রোগী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী এসেছেন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ হাজার ৬০ জন। বুলেটিনে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৪ জন বলে জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭২ জন এবং সিলেট বিভাগে ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৩৭ জন, খুলনায় ১১৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।

একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৫৭৩ জন।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আসা রোগীদের সবাই নিশ্চিতভাবে হামে আক্রান্ত কি না, সে বিষয়ে সরবরাহকৃত বুলেটিনের তথ্যে আলাদা কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ