ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়ার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

বিশ্বের শতাধিক দেশের হাফেজদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা পান ৩৮টি দেশের প্রতিযোগী। তাদের সবাইকে পেছনে ফেলে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।

হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী।

গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। পাঁচ দিনের প্রতিযোগিতা শেষে ১০ অক্টোবর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান হাফেজ হিরার হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা মুসলিম টুরিজম প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত সমমূল্যের একটি স্বর্ণের বার।

এর আগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থানসহ কৃতিত্বপূর্ণ ফল করেছেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম পরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন।

ট্যাগ : কোরআন প্রতিযোগিতা হাফেজ ইহতেশামুল হক হিরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

বিশ্বের শতাধিক দেশের হাফেজদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা পান ৩৮টি দেশের প্রতিযোগী। তাদের সবাইকে পেছনে ফেলে সেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।

হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার শিক্ষার্থী।

গত ৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। পাঁচ দিনের প্রতিযোগিতা শেষে ১০ অক্টোবর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান হাফেজ হিরার হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা মুসলিম টুরিজম প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত সমমূল্যের একটি স্বর্ণের বার।

এর আগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থানসহ কৃতিত্বপূর্ণ ফল করেছেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম পরিচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ