ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও গভীর উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন বাংলাদেশি নাগরিকসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাঁদের পরিবারকে সব ধরনের জরুরি প্রশাসনিক ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারসহ সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং সুরক্ষিত বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী এ ধরনের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকার সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবিলম্বে সামরিক সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ট্যাগ : রিয়াদ বিমানবন্দর হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত বর্বরোচিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও গভীর উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন বাংলাদেশি নাগরিকসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাঁদের পরিবারকে সব ধরনের জরুরি প্রশাসনিক ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারসহ সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং সুরক্ষিত বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী এ ধরনের আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকার সৌদি আরব সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অবিলম্বে সামরিক সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ