ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় গ্রিডে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

টাঙ্গাইলে নির্মিত একটি বিদ্যুৎকেন্দ্র অল্প সময়ের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রটি চালু হলে জেলার বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অবস্থার প্রতিদিনই উন্নতি হচ্ছে।

টাঙ্গাইলের বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধনের পর স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় টাঙ্গাইল শহরের অটোরিকশাজনিত যানজট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, শহরে অটোরিকশার কারণে তৈরি হওয়া যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা পর্যালোচনা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই বিষয়ে পৌর প্রশাসককেও মূল্যায়ন করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শহরের সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে না পারে।

পাশাপাশি অটোরিকশার জন্য অতিরিক্ত লাইসেন্স দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

এর আগে টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।

এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

ট্যাগ : সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জাতীয় গ্রিড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় গ্রিডে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলে নির্মিত একটি বিদ্যুৎকেন্দ্র অল্প সময়ের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রটি চালু হলে জেলার বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অবস্থার প্রতিদিনই উন্নতি হচ্ছে।

টাঙ্গাইলের বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধনের পর স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় টাঙ্গাইল শহরের অটোরিকশাজনিত যানজট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, শহরে অটোরিকশার কারণে তৈরি হওয়া যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা পর্যালোচনা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই বিষয়ে পৌর প্রশাসককেও মূল্যায়ন করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শহরের সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে না পারে।

পাশাপাশি অটোরিকশার জন্য অতিরিক্ত লাইসেন্স দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

এর আগে টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।

এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ