ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩১টি পূজামণ্ডপে নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি জানিয়েছেন, পূজামণ্ডপগুলোতে সরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। কোনো কারণে সরকারি ব্যবস্থায় তা সম্ভব না হলে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ও অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য সহায়তা দেওয়া হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, নান্দাইলের প্রতিটি পূজামণ্ডপে দুই বান্ডিল করে মোট ৬২ বান্ডিল টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার রাখতে হবে। তাঁদের পরিচয় নিশ্চিত করতে তালিকা, ছবি, পরিচয়পত্র এবং মুঠোফোন নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

এসব তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে পূজামণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, পূজার সময় ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে প্রতিমা বিসর্জনসহ উৎসবের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

পূজামণ্ডপে যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উন্নয়নকাজ দ্রুত শেষ করতে তিনি নিজেও নিয়মিত তদারকি করছেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ইয়াসের খান চৌধুরী।

এ জন্য তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি দেবাশীষ কর্মকার এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় অংশ নেন।

ট্যাগ : নান্দাইল ময়মনসিংহ ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩১টি পূজামণ্ডপে নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি জানিয়েছেন, পূজামণ্ডপগুলোতে সরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হবে। কোনো কারণে সরকারি ব্যবস্থায় তা সম্ভব না হলে ব্যক্তিগত অর্থায়নে সিসিটিভি ও অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য সহায়তা দেওয়া হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, নান্দাইলের প্রতিটি পূজামণ্ডপে দুই বান্ডিল করে মোট ৬২ বান্ডিল টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার রাখতে হবে। তাঁদের পরিচয় নিশ্চিত করতে তালিকা, ছবি, পরিচয়পত্র এবং মুঠোফোন নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

এসব তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে পূজামণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, পূজার সময় ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে প্রতিমা বিসর্জনসহ উৎসবের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

পূজামণ্ডপে যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট উন্নয়নকাজ দ্রুত শেষ করতে তিনি নিজেও নিয়মিত তদারকি করছেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ইয়াসের খান চৌধুরী।

এ জন্য তিনি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সার্কেল এএসপি দেবাশীষ কর্মকার এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজামণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ