ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাটচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দীর্ঘ ১৭ বছর ধরে বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার তদারকির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পাটের বাজারমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। তবে কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পান, সে জন্য সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

পাটচাষিদের উৎপাদন ব্যয় ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শরীফুল আলম বলেন, কৃষকদের সহায়তায় সরাসরি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো আবার চালু করার চেষ্টা চলছে।

পাটের বাজারে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, দাদন ব্যবস্থার মাধ্যমে কিছু মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার সুযোগ পেয়ে থাকেন।

এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাটচাষিরা যাতে উৎপাদিত পণ্য বিক্রির সময় ন্যায্য দাম পান, সে বিষয়ে সরকার কাজ করছে।

এদিন টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন শরীফুল আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সাধারণ মানুষের শান্তি ও স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি সবার বসবাসের উপযোগী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে মওলানা ভাসানীর কর্মময় জীবন ও আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামসহ অন্যরা।

ট্যাগ : পাট শিল্প পাট ও বস্ত্র মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পাটচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ ১৭ বছর ধরে বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার তদারকির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পাটের বাজারমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। তবে কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পান, সে জন্য সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

পাটচাষিদের উৎপাদন ব্যয় ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শরীফুল আলম বলেন, কৃষকদের সহায়তায় সরাসরি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো আবার চালু করার চেষ্টা চলছে।

পাটের বাজারে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, দাদন ব্যবস্থার মাধ্যমে কিছু মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার সুযোগ পেয়ে থাকেন।

এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পাটচাষিরা যাতে উৎপাদিত পণ্য বিক্রির সময় ন্যায্য দাম পান, সে বিষয়ে সরকার কাজ করছে।

এদিন টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন শরীফুল আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। সাধারণ মানুষের শান্তি ও স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি সবার বসবাসের উপযোগী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে মওলানা ভাসানীর কর্মময় জীবন ও আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ