ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ল্যাপটপ হারানো জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার

ছবি : সংগৃহিত
ফলো করুন

নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা চুরির শিকার জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবারকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুক্তি মাহমুদ।

চুরির ঘটনার পর জার্মান এই পর্যটকের পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে ম্যাকবুকটি উপহার দেন তিনি।

এদিকে ঘটনার তিন দিন পার হলেও চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান পাওয়া যায়নি। সরঞ্জামগুলো উদ্ধারে পুলিশ, এসআরবি ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তদন্তের অংশ হিসেবে রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং সরঞ্জামগুলো কোথায় নেওয়া হয়েছে, তা জানতে সম্ভাব্য বিভিন্ন সূত্র অনুসরণ করছেন তদন্তকারীরা।

জানা গেছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে এসেছিলেন জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার।

ভ্রমণের একপর্যায়ে তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহারে পৌঁছান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন।

নাটোর থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন।

অপেক্ষার একপর্যায়ে এক যুবক কৌশলে তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন জার্মান পর্যটক।

রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, নাটোর ও সান্তাহার রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গেলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘নাটোর ও সান্তাহার প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত লোকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা- তিনি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন।’

চুরি যাওয়া ল্যাপটপের অবস্থান শনাক্ত করার চেষ্টা সম্পর্কেও তথ্য দেন ওসি দুলাল উদ্দিন।

তিনি বলেন, ‘প্রথম দিন ল্যাপটপটির অবস্থান জানতে পারলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে তদন্ত অব্যাহত আছে।’

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ল্যাপটপ হারানো জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা চুরির শিকার জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবারকে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুক্তি মাহমুদ।

চুরির ঘটনার পর জার্মান এই পর্যটকের পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে ম্যাকবুকটি উপহার দেন তিনি।

এদিকে ঘটনার তিন দিন পার হলেও চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান পাওয়া যায়নি। সরঞ্জামগুলো উদ্ধারে পুলিশ, এসআরবি ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তদন্তের অংশ হিসেবে রেলস্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং সরঞ্জামগুলো কোথায় নেওয়া হয়েছে, তা জানতে সম্ভাব্য বিভিন্ন সূত্র অনুসরণ করছেন তদন্তকারীরা।

জানা গেছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে এসেছিলেন জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার।

ভ্রমণের একপর্যায়ে তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহারে পৌঁছান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে নামেন।

নাটোর থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন।

অপেক্ষার একপর্যায়ে এক যুবক কৌশলে তাঁর ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন জার্মান পর্যটক।

রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, নাটোর ও সান্তাহার রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা গেলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘নাটোর ও সান্তাহার প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত লোকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা- তিনি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন।’

চুরি যাওয়া ল্যাপটপের অবস্থান শনাক্ত করার চেষ্টা সম্পর্কেও তথ্য দেন ওসি দুলাল উদ্দিন।

তিনি বলেন, ‘প্রথম দিন ল্যাপটপটির অবস্থান জানতে পারলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে তদন্ত অব্যাহত আছে।’

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ