ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রশ্নফাঁসের ঘটনায় যুব প্রতিমন্ত্রীর অপসারণ দাবি ছাত্রশিবিরের

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিবৃতিতে নেতারা বলেন, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পথে বড় বাধা। এ ধরনের অনিয়ম বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশারও পরিপন্থী।

তাঁরা উল্লেখ করেন, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষার ঠিক আগে প্রশ্নফাঁসের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া চাকরিপ্রার্থীদের জন্য হতাশাজনক। এতে সৎ ও মেধাবী প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি নিয়োগব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন।

ছাত্রশিবিরের দুই নেতা অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের আট মাস পূর্ণ হওয়ার আগেই সরকারি নিয়োগপ্রক্রিয়া ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে তাঁরা বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়া, পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ আটকে রাখা এবং মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সুপারিশের বিষয়টি উল্লেখ করেন।

সর্বশেষ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন তাঁরা।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা আরও অভিযোগ করেন, বিগত শাসনামলে সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের যে প্রবণতা ছিল, পুরোনো প্রশাসনিক কাঠামো বহাল থাকায় তার পুনরাবৃত্তি ঘটছে।

তাঁদের মতে, নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে দলীয়করণ ও অনিয়মের সুযোগ বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

এ পরিস্থিতিতে নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার দফা দাবি তুলে ধরে ছাত্রশিবির।

দাবিগুলো হলো—

1. প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

2. প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে।

3. প্রশ্নফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনায় নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

4. পুরোনো প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এনে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র তৈরি, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে।

ছাত্রশিবির নেতারা বলেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে প্রশ্নফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় তরুণদের কর্মসংস্থানের সুযোগ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়বে।

ট্যাগ : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যুব উন্নয়ন অধিদপ্তর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রশ্নফাঁসের ঘটনায় যুব প্রতিমন্ত্রীর অপসারণ দাবি ছাত্রশিবিরের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিবৃতিতে নেতারা বলেন, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পথে বড় বাধা। এ ধরনের অনিয়ম বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশারও পরিপন্থী।

তাঁরা উল্লেখ করেন, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষার ঠিক আগে প্রশ্নফাঁসের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া চাকরিপ্রার্থীদের জন্য হতাশাজনক। এতে সৎ ও মেধাবী প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি নিয়োগব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছেন।

ছাত্রশিবিরের দুই নেতা অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের আট মাস পূর্ণ হওয়ার আগেই সরকারি নিয়োগপ্রক্রিয়া ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে তাঁরা বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়া, পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ আটকে রাখা এবং মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সুপারিশের বিষয়টি উল্লেখ করেন।

সর্বশেষ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন তাঁরা।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা আরও অভিযোগ করেন, বিগত শাসনামলে সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের যে প্রবণতা ছিল, পুরোনো প্রশাসনিক কাঠামো বহাল থাকায় তার পুনরাবৃত্তি ঘটছে।

তাঁদের মতে, নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে দলীয়করণ ও অনিয়মের সুযোগ বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

এ পরিস্থিতিতে নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার দফা দাবি তুলে ধরে ছাত্রশিবির।

দাবিগুলো হলো—

1. প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

2. প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে।

3. প্রশ্নফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনায় নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

4. পুরোনো প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এনে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র তৈরি, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে।

ছাত্রশিবির নেতারা বলেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে প্রশ্নফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় তরুণদের কর্মসংস্থানের সুযোগ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়বে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ