ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবার ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

ছবি : সংগৃহীত
ফলো করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। সফলভাবে পরীক্ষা শেষ হওয়ার পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটির প্রথম ইউনিট।

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দ্বিতীয় দফায় প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের কথা থাকলেও তা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতি আরও যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা ও পরিচালনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে টারবাইন, জেনারেটর এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থার কার্যক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দ্বিতীয় দফার পরীক্ষাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, দ্বিতীয়বার জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, দেশীয় প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রুশ সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

জাহেদুল হাসান আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

এই অর্জনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রুশ সহযোগী প্রতিষ্ঠান এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা ও প্রস্তুতি শেষে দ্বিতীয় দফার সরবরাহ শুরু করা হয়েছিল।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, রূপপুর বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন উৎস যুক্ত হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে কেন্দ্রটি।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

জাতীয় পার্টি ডাক পাচ্ছে, পাচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকেরা

সারাদিন ব্যস্ত সময় কাটালেন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, কীভাবে ফিরবেন শেখ হাসিনা?

বৃহস্পতিবার শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

তিন বাহিনীর বিশেষ মহড়া পরিদর্শন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এবার ৩০ ঘণ্টায় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা। সফলভাবে পরীক্ষা শেষ হওয়ার পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটির প্রথম ইউনিট।

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দ্বিতীয় দফায় প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের কথা থাকলেও তা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অব্যাহত রাখা হয়।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতি আরও যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

এদিকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা ও পরিচালনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে টারবাইন, জেনারেটর এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থার কার্যক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দ্বিতীয় দফার পরীক্ষাকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, দ্বিতীয়বার জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, দেশীয় প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রুশ সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

জাহেদুল হাসান আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

এই অর্জনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রুশ সহযোগী প্রতিষ্ঠান এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা ও প্রস্তুতি শেষে দ্বিতীয় দফার সরবরাহ শুরু করা হয়েছিল।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, রূপপুর বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন উৎস যুক্ত হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে কেন্দ্রটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ