ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি’, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট নীতি নিয়ে মাস্কের ব্যঙ্গ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও দেশটির সরকারের নীতির সমালোচনা করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যবসায়ী নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিঙ্ককে বাধাগ্রস্ত করছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে অনুমোদন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার কথা জানিয়েছে ভারত সরকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে আম্বানি ও তাঁর মালিকানাধীন রিলায়েন্স গ্রুপকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন মাস্ক। এক পোস্টে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘প্রিয় “প্রধানমন্ত্রী আম্বানি”, আপনিই যে ভারতের প্রকৃত প্রধান তা বুঝতে না পারায় দয়া করে আমার বিনীত ক্ষমা প্রার্থনাকে মঞ্জুর করবেন।’

একই পোস্টে স্টারলিঙ্ককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মাস্ক লেখেন, ‘স্বাভাবিকভাবেই আপনি ভারতের মহান জনগণকে আপনার একচেটিয়া শোষণের মাধ্যমে ধরে রাখতে চাইবেন, কিন্তু তবুও কি স্টারলিঙ্ককে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা বিবেচনা করবেন?’

ভারতের প্রত্যন্ত অঞ্চলে এখনো ইন্টারনেট সুবিধার ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন মাস্ক। তাঁর মতে, এসব এলাকায় স্টারলিঙ্কের সেবা চালু হলে শিশুরা শিক্ষার সুযোগ পাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

গত বুধবার এক্সে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক অভিযোগ করেন, কিছু ‘অলিগার্ক’ বা ক্ষমতাধর ধনকুবের ভারতের জনগণের ওপর একচেটিয়া আধিপত্য ধরে রাখতে স্টারলিঙ্কের কার্যক্রম আটকে রাখছেন। তিনি এ ঘটনাকে ‘ভারতের মানুষের বিরুদ্ধে অপরাধ’ বলেও অভিহিত করেন।

পরদিন বৃহস্পতিবার লাইসেন্স না পাওয়ার বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন তোলেন মাস্ক। তিনি বলেন, বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে অনুমোদিত স্টারলিঙ্ক ভারত সরকারের সব আইন ও শর্ত মেনে চলার পরও লাইসেন্স পাচ্ছে না। তাঁর প্রশ্ন, ‘স্টারলিঙ্ক বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে নিবন্ধিত এবং ভারত সরকারের প্রতিটি আইন ও শর্ত মেনে চলায় পাঁচ বছর সময় পার করেছে। তাহলেও কেন এখনো লাইসেন্স দেওয়া হচ্ছে না? আম্বানিই কি ভারতের মূল নিয়ন্ত্রক?’

শুক্রবারের আরেক পোস্টে মাস্ক প্রাকৃতিক দুর্যোগের সময় স্টারলিঙ্কের ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর দাবি, দুর্যোগের সময় প্রচলিত যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে স্টারলিঙ্ক জীবনরক্ষাকারী ভূমিকা পালন করেছে। ভারতে এ সেবা চালুর অনুমতি দেওয়া হলে তা দেশটির অনেক মানুষের জীবন রক্ষায় সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মাস্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের যোগাযোগ মন্ত্রণালয় একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে স্যাটেলাইট যোগাযোগসেবার অনুমোদন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্যাটেলাইট যোগাযোগ সেবার ক্ষেত্রে ভারতের নিয়ন্ত্রণ কাঠামোর নিরপেক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘুরছে, যেখানে বৈষম্যমূলক আচরণের ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারত সরকার স্যাটেলাইট সেবাসহ সব টেলিযোগাযোগ খাতের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং বৈষম্যহীন অনুমোদন কাঠামো তৈরি করেছে।’

সরকার আরও জানিয়েছে, স্যাটেলাইট যোগাযোগসেবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়ন বর্তমানে চলমান রয়েছে।

ভারতে স্যাটেলাইটভিত্তিক বৈশ্বিক মোবাইল ব্যক্তিগত যোগাযোগ (জিএমপিসিএস) লাইসেন্স পাওয়ার প্রতিযোগিতায় রয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিঙ্ক, সুনীল ভারতী মিত্তালের নেতৃত্বাধীন ভারতী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড।

প্রতিষ্ঠান তিনটি কেন্দ্রীয় সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। তবে বাণিজ্যিকভাবে সেবা চালু এবং তরঙ্গ বা স্পেকট্রাম বরাদ্দের আগে তাদের নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে এবং সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার চূড়ান্ত প্রমাণ জমা দিতে হবে। নিরাপত্তা পর্যালোচনা শেষ হওয়ার পরই ভারতে সেবা চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ : ইলন মাস্ক মুকেশ আম্বানি স্টারলিঙ্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি’, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট নীতি নিয়ে মাস্কের ব্যঙ্গ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও দেশটির সরকারের নীতির সমালোচনা করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যবসায়ী নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিঙ্ককে বাধাগ্রস্ত করছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে অনুমোদন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার কথা জানিয়েছে ভারত সরকার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে আম্বানি ও তাঁর মালিকানাধীন রিলায়েন্স গ্রুপকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন মাস্ক। এক পোস্টে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘প্রিয় “প্রধানমন্ত্রী আম্বানি”, আপনিই যে ভারতের প্রকৃত প্রধান তা বুঝতে না পারায় দয়া করে আমার বিনীত ক্ষমা প্রার্থনাকে মঞ্জুর করবেন।’

একই পোস্টে স্টারলিঙ্ককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মাস্ক লেখেন, ‘স্বাভাবিকভাবেই আপনি ভারতের মহান জনগণকে আপনার একচেটিয়া শোষণের মাধ্যমে ধরে রাখতে চাইবেন, কিন্তু তবুও কি স্টারলিঙ্ককে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা বিবেচনা করবেন?’

ভারতের প্রত্যন্ত অঞ্চলে এখনো ইন্টারনেট সুবিধার ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন মাস্ক। তাঁর মতে, এসব এলাকায় স্টারলিঙ্কের সেবা চালু হলে শিশুরা শিক্ষার সুযোগ পাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

গত বুধবার এক্সে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক অভিযোগ করেন, কিছু ‘অলিগার্ক’ বা ক্ষমতাধর ধনকুবের ভারতের জনগণের ওপর একচেটিয়া আধিপত্য ধরে রাখতে স্টারলিঙ্কের কার্যক্রম আটকে রাখছেন। তিনি এ ঘটনাকে ‘ভারতের মানুষের বিরুদ্ধে অপরাধ’ বলেও অভিহিত করেন।

পরদিন বৃহস্পতিবার লাইসেন্স না পাওয়ার বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন তোলেন মাস্ক। তিনি বলেন, বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে অনুমোদিত স্টারলিঙ্ক ভারত সরকারের সব আইন ও শর্ত মেনে চলার পরও লাইসেন্স পাচ্ছে না। তাঁর প্রশ্ন, ‘স্টারলিঙ্ক বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে নিবন্ধিত এবং ভারত সরকারের প্রতিটি আইন ও শর্ত মেনে চলায় পাঁচ বছর সময় পার করেছে। তাহলেও কেন এখনো লাইসেন্স দেওয়া হচ্ছে না? আম্বানিই কি ভারতের মূল নিয়ন্ত্রক?’

শুক্রবারের আরেক পোস্টে মাস্ক প্রাকৃতিক দুর্যোগের সময় স্টারলিঙ্কের ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর দাবি, দুর্যোগের সময় প্রচলিত যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে স্টারলিঙ্ক জীবনরক্ষাকারী ভূমিকা পালন করেছে। ভারতে এ সেবা চালুর অনুমতি দেওয়া হলে তা দেশটির অনেক মানুষের জীবন রক্ষায় সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মাস্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের যোগাযোগ মন্ত্রণালয় একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে স্যাটেলাইট যোগাযোগসেবার অনুমোদন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্যাটেলাইট যোগাযোগ সেবার ক্ষেত্রে ভারতের নিয়ন্ত্রণ কাঠামোর নিরপেক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘুরছে, যেখানে বৈষম্যমূলক আচরণের ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারত সরকার স্যাটেলাইট সেবাসহ সব টেলিযোগাযোগ খাতের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং বৈষম্যহীন অনুমোদন কাঠামো তৈরি করেছে।’

সরকার আরও জানিয়েছে, স্যাটেলাইট যোগাযোগসেবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়ন বর্তমানে চলমান রয়েছে।

ভারতে স্যাটেলাইটভিত্তিক বৈশ্বিক মোবাইল ব্যক্তিগত যোগাযোগ (জিএমপিসিএস) লাইসেন্স পাওয়ার প্রতিযোগিতায় রয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিঙ্ক, সুনীল ভারতী মিত্তালের নেতৃত্বাধীন ভারতী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড।

প্রতিষ্ঠান তিনটি কেন্দ্রীয় সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে। তবে বাণিজ্যিকভাবে সেবা চালু এবং তরঙ্গ বা স্পেকট্রাম বরাদ্দের আগে তাদের নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে এবং সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলার চূড়ান্ত প্রমাণ জমা দিতে হবে। নিরাপত্তা পর্যালোচনা শেষ হওয়ার পরই ভারতে সেবা চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ