ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক্সচেঞ্জ ভিসার অপব্যবহারে হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তদন্ত

এক্সচেঞ্জ ভিসার অপব্যবহারে হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তদন্ত
ছবি: সংগৃহীত
ফলো করুন

মাইক্রোসফট ও অ্যাডোবিসহ শীর্ষ আট প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সনদ ও গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করার পর এবার এক্সচেঞ্জ ভিসার অপব্যবহার খতিয়ে দেখতে হার্ভার্ড ও ইয়েলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বখ্যাত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ তদন্ত পরিচালিত হবে। প্রশাসনের অভিযোগ, মার্কিন নাগরিকদের মজুরি কমিয়ে কম খরচে বিদেশি গবেষক ও কর্মী ব্যবহারের উদ্দেশ্যে এসব বিশ্ববিদ্যালয় এক্সচেঞ্জ-ভিজিটর ভিসার অপব্যবহার করেছে।

মার্কিন শ্রম বিভাগের মহাপরিদর্শক অ্যান্থনি ডি’এসপোসিতো নিশ্চিত করেছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় কোনো ধরনের অযাচিত বিদেশি প্রভাব, অনৈতিক আর্থিক লেনদেন কিংবা এক্সচেঞ্জ ভিসার কাঠামোগত অপব্যবহার রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।

প্রশাসনের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিদের সংগঠন ‘আমেরিকান কাউন্সিল অন এডুকেশন’। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট সারাহ স্প্রিটজার সতর্ক করে বলেছেন, এ সিদ্ধান্তের ফলে পুরো মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও গবেষণার সুবাদে প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করে থাকে, যা উচ্চশিক্ষা খাতের অন্যতম মূল চালিকাশক্তি।

এই তদন্তের মধ্য দিয়ে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নীতি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করল। এর আগে হোমল্যান্ড সিকিউরিটির নোটিশকে ‘ভিত্তিহীন প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষ। এদিকে ঘন ঘন ভিসা নীতি পরিবর্তনের প্রভাবে ইতোমধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আন্তর্জাতিক আবেদনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে, যার ফলে সাময়িকভাবে একটি সাংবাদিকতা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি স্থগিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসন তদন্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


এক্সচেঞ্জ ভিসার অপব্যবহারে হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তদন্ত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মাইক্রোসফট ও অ্যাডোবিসহ শীর্ষ আট প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সনদ ও গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করার পর এবার এক্সচেঞ্জ ভিসার অপব্যবহার খতিয়ে দেখতে হার্ভার্ড ও ইয়েলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বখ্যাত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ তদন্ত পরিচালিত হবে। প্রশাসনের অভিযোগ, মার্কিন নাগরিকদের মজুরি কমিয়ে কম খরচে বিদেশি গবেষক ও কর্মী ব্যবহারের উদ্দেশ্যে এসব বিশ্ববিদ্যালয় এক্সচেঞ্জ-ভিজিটর ভিসার অপব্যবহার করেছে।

মার্কিন শ্রম বিভাগের মহাপরিদর্শক অ্যান্থনি ডি’এসপোসিতো নিশ্চিত করেছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় কোনো ধরনের অযাচিত বিদেশি প্রভাব, অনৈতিক আর্থিক লেনদেন কিংবা এক্সচেঞ্জ ভিসার কাঠামোগত অপব্যবহার রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।

প্রশাসনের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিদের সংগঠন ‘আমেরিকান কাউন্সিল অন এডুকেশন’। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট সারাহ স্প্রিটজার সতর্ক করে বলেছেন, এ সিদ্ধান্তের ফলে পুরো মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও গবেষণার সুবাদে প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করে থাকে, যা উচ্চশিক্ষা খাতের অন্যতম মূল চালিকাশক্তি।

এই তদন্তের মধ্য দিয়ে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নীতি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করল। এর আগে হোমল্যান্ড সিকিউরিটির নোটিশকে ‘ভিত্তিহীন প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষ। এদিকে ঘন ঘন ভিসা নীতি পরিবর্তনের প্রভাবে ইতোমধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আন্তর্জাতিক আবেদনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে, যার ফলে সাময়িকভাবে একটি সাংবাদিকতা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি স্থগিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ