ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি
ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনা কুরআন হাফেজ ও ধর্মীয় শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার পাশাপাশি দেশে কুরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কৃত বাংলাদেশি প্রতিযোগী ও তাদের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের তরুণ হাফেজদের এমন নজরকাড়া সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা সমগ্র জাতির জন্য এক অনন্য গর্বের বিষয়। এ সময় তিনি বিজয়ী প্রতিযোগী, তাদের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।

ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীত অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন, মানোন্নয়ন এবং আলেম-হাফেজদের যথাযথ সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠায় নির্বাচিত সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সাক্ষাৎকালে কুরআন শিক্ষা মিশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বঙ্গভবনে উপস্থিত ছিলেন ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং একই বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা রাবেতা বিনতে রমজান। এছাড়া ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী মারকাযুল মদিনা মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিযোগী হাফেজ শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী) এবং সাউদা বিনতে জামআ’হ (রা.) আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার প্রদান করেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঙ্গভবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনা কুরআন হাফেজ ও ধর্মীয় শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার পাশাপাশি দেশে কুরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কৃত বাংলাদেশি প্রতিযোগী ও তাদের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের তরুণ হাফেজদের এমন নজরকাড়া সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা সমগ্র জাতির জন্য এক অনন্য গর্বের বিষয়। এ সময় তিনি বিজয়ী প্রতিযোগী, তাদের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।

ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীত অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন, মানোন্নয়ন এবং আলেম-হাফেজদের যথাযথ সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠায় নির্বাচিত সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সাক্ষাৎকালে কুরআন শিক্ষা মিশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বঙ্গভবনে উপস্থিত ছিলেন ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং একই বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা রাবেতা বিনতে রমজান। এছাড়া ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী মারকাযুল মদিনা মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিযোগী হাফেজ শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী) এবং সাউদা বিনতে জামআ’হ (রা.) আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার প্রদান করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ