ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনা কুরআন হাফেজ ও ধর্মীয় শিক্ষার্থীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার পাশাপাশি দেশে কুরআন শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে পুরস্কৃত বাংলাদেশি প্রতিযোগী ও তাদের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ প্রত্যয় ব্যক্ত করেন।বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের তরুণ হাফেজদের এমন নজরকাড়া সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা সমগ্র জাতির জন্য এক অনন্য গর্বের বিষয়। এ সময় তিনি বিজয়ী প্রতিযোগী, তাদের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অতীত অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন, মানোন্নয়ন এবং আলেম-হাফেজদের যথাযথ সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠায় নির্বাচিত সরকার আন্তরিকভাবে কাজ করছে।সাক্ষাৎকালে কুরআন শিক্ষা মিশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বঙ্গভবনে উপস্থিত ছিলেন ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং একই বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা রাবেতা বিনতে রমজান। এছাড়া ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী মারকাযুল মদিনা মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিযোগী হাফেজ শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী) এবং সাউদা বিনতে জামআ’হ (রা.) আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার প্রদান করেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন রাষ্ট্রপতি