ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে হবে না পথসভা

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখী রোডমার্চ বা লংমার্চের নতুন তারিখ, বিস্তারিত রুট ও পথসভার স্থান চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর এই লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করলেও জেলাটিতে কোনো পথসভা রাখা হয়নি; তবে পাশের জেলা বাগেরহাটের ফকিরহাটে সমাবেশ করবে জোটটি।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনায় সড়কপথে এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচিগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখী লংমার্চ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে নভেম্বর মাসে সিলেট অভিমুখে রেলপথের কর্মসূচি পরিচালিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, তীব্র জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং দেশজুড়ে চাঁদাবাজি বন্ধসহ সুনির্দিষ্ট ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে জোটটি।

লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর সকাল ৮টায় পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কাফেলা যাত্রা করবে। রুট অনুযায়ী শরীয়তপুরের জাজিরার নাওডোবা, ফরিদপুরের ভাঙ্গা এবং মাদারীপুরের টেকেরহাটে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর গাড়িবহর গোপালগঞ্জ শহর অতিক্রম করে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড়ে পথসভা করবে। পরবর্তী সময়ে রূপসা সেতু পার হয়ে খুলনার শিববাড়ী মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহ বাসস্ট্যান্ডে পর্যায়ক্রমে পথসভা করে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

গোপালগঞ্জে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলে জানিয়েছেন বৈঠকে সভাপতিত্ব করা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি উল্লেখ করেন, রংপুর ও চট্টগ্রামের কর্মসূচির মতোই এটি সুশৃঙ্খল হবে। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, যেকোনো প্ররোচনা ও উসকানি এলে কর্মীরা তা সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে মোকাবিলা করবে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে জনদুর্ভোগ বা ভাঙচুর এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

লিয়াজোঁ কমিটির বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলামিন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী এবং বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জামায়াতে ইসলামী ১ দলীয় ঐক্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জামায়াত জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে হবে না পথসভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখী রোডমার্চ বা লংমার্চের নতুন তারিখ, বিস্তারিত রুট ও পথসভার স্থান চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর এই লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করলেও জেলাটিতে কোনো পথসভা রাখা হয়নি; তবে পাশের জেলা বাগেরহাটের ফকিরহাটে সমাবেশ করবে জোটটি।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনায় সড়কপথে এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথের লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচিগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখী লংমার্চ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে নভেম্বর মাসে সিলেট অভিমুখে রেলপথের কর্মসূচি পরিচালিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, তীব্র জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং দেশজুড়ে চাঁদাবাজি বন্ধসহ সুনির্দিষ্ট ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে জোটটি।

লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর সকাল ৮টায় পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কাফেলা যাত্রা করবে। রুট অনুযায়ী শরীয়তপুরের জাজিরার নাওডোবা, ফরিদপুরের ভাঙ্গা এবং মাদারীপুরের টেকেরহাটে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর গাড়িবহর গোপালগঞ্জ শহর অতিক্রম করে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মোড়ে পথসভা করবে। পরবর্তী সময়ে রূপসা সেতু পার হয়ে খুলনার শিববাড়ী মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর, যশোরের চাঁচড়া মোড় এবং ঝিনাইদহ বাসস্ট্যান্ডে পর্যায়ক্রমে পথসভা করে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

গোপালগঞ্জে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলে জানিয়েছেন বৈঠকে সভাপতিত্ব করা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি উল্লেখ করেন, রংপুর ও চট্টগ্রামের কর্মসূচির মতোই এটি সুশৃঙ্খল হবে। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, যেকোনো প্ররোচনা ও উসকানি এলে কর্মীরা তা সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে মোকাবিলা করবে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে জনদুর্ভোগ বা ভাঙচুর এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

লিয়াজোঁ কমিটির বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আলামিন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী এবং বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ