ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে এই বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য পরিবহন হবে না। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্ত জানিয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, “আগামী ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই কারণে ভারতের ব্যবসায়ীরা সেই দেশের বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামী ১৭-২২ অক্টোম্বর পর্যন্ত এই ৭দিন বন্দরের মাধ্যমে সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি তারা আমাদের পত্র দিয়ে অফিসিয়ালভাবে জানিয়েছেন।”

তিনি আরও জানান, বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে হিলি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৈধ পাসপোর্ট ও ভিসাধারীরা নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া বলেন, “বাংলাদেশ ও ভারতে যেকোনো উৎসব বা সরকারি ছুটিতেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যেকোনো যাত্রী বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন। সরকারের সেই নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করছি। তাই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোন সম্পর্ক নাই।”

অন্যদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পূজার সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমস স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চলবে। ভারতের ব্যবসায়ীদের ছুটির সঙ্গে হিলি কাস্টমসের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

তাদের ভাষ্য অনুযায়ী, কাস্টমস অফিস খোলা থাকায় ব্যবসায়ীরা চাইলে সরকারি শুল্ককর পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ট্যাগ : রপ্তানি দিনাজপুর আমদানি দুর্গাপূজা হিলি স্থলবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


দুর্গাপূজায় হিলি বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে এই বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য পরিবহন হবে না। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এ সিদ্ধান্ত জানিয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, “আগামী ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই কারণে ভারতের ব্যবসায়ীরা সেই দেশের বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামী ১৭-২২ অক্টোম্বর পর্যন্ত এই ৭দিন বন্দরের মাধ্যমে সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি তারা আমাদের পত্র দিয়ে অফিসিয়ালভাবে জানিয়েছেন।”

তিনি আরও জানান, বাংলাদেশের বন্দরসংশ্লিষ্ট সবাইকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ অক্টোবর থেকে হিলি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৈধ পাসপোর্ট ও ভিসাধারীরা নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া বলেন, “বাংলাদেশ ও ভারতে যেকোনো উৎসব বা সরকারি ছুটিতেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যেকোনো যাত্রী বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেন। সরকারের সেই নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করছি। তাই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোন সম্পর্ক নাই।”

অন্যদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, পূজার সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমস স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চলবে। ভারতের ব্যবসায়ীদের ছুটির সঙ্গে হিলি কাস্টমসের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

তাদের ভাষ্য অনুযায়ী, কাস্টমস অফিস খোলা থাকায় ব্যবসায়ীরা চাইলে সরকারি শুল্ককর পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্যের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ