ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছিনতাইকারীর চুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

সংগৃহীত ছবি
ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’কে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তবে আসামিকে ধরতে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৪৬)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে যায়। অভিযানকালে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে হাতেনাতে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শাওন তার সঙ্গে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও সাহসিকতার সঙ্গে শাওনকে জাপটে ধরে রাখেন ওই পুলিশ কর্মকর্তা। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগর দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ : টঙ্গী পুলিশ অভিযান ছিনতাইকারী আটক এসআই আহত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ছিনতাইকারীর চুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে ‘কাইল্যা শাওন’কে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তবে আসামিকে ধরতে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৪৬)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে যায়। অভিযানকালে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে হাতেনাতে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শাওন তার সঙ্গে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও সাহসিকতার সঙ্গে শাওনকে জাপটে ধরে রাখেন ওই পুলিশ কর্মকর্তা। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগর দুজনকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ