ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে পাচারের সময় নৌকাভর্তি ৯২৫০ কেজি সার জব্দ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় নৌকাভর্তি ৯ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, ৪৭ বিজিবির অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদীতে টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারের জন্য নেওয়া একটি নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ডিএপি। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

বিজিবির ধারণা, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে পালিয়ে যায়। এ কারণে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার না হয়, সে বিষয়ে ৪৭ বিজিবি বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ : বিজিবি কুষ্টিয়া দৌলতপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ভারতে পাচারের সময় নৌকাভর্তি ৯২৫০ কেজি সার জব্দ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় নৌকাভর্তি ৯ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

বিজিবি জানায়, ৪৭ বিজিবির অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদীতে টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারের জন্য নেওয়া একটি নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ডিএপি। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

বিজিবির ধারণা, টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে পালিয়ে যায়। এ কারণে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার না হয়, সে বিষয়ে ৪৭ বিজিবি বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ