ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

সংগৃহীত ছবি
ফলো করুন

নিরাপত্তা সংক্রান্ত হুমকির মুখে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের যুদ্ধবিমান ফিরিয়ে নেওয়ার কথা জানায়। ধারণা করা হচ্ছে, প্রায় এক ডজন বি-১ ল্যান্সার বোমারু বিমান ঘাঁটিটি ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে। বিমানগুলো কেন সরানো হলো এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ। তিনি মন্তব্য করেন, বিমানগুলো এমনি এমনি চলে যায়নি, শত্রুপক্ষকে সুযোগ না দিতেই কৌশলগতভাবে সেগুলো কিছুটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই হুমকির পেছনে কারা রয়েছে সে বিষয়ে ওয়াশিংটনের কাছে তথ্য থাকলেও তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ফেয়ারফোর্ড বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার বোমারু বিমান পরিচালনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সম্প্রতি ঘাঁটিটি ঘিরে হামলার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটকের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির অদূরে বিস্ফোরক পুঁতে হামলার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে আটক করে ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে পরে তাদের ভ্যানে পেট্রোল ছাড়া কোনো বিস্ফোরক না পাওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। ইরানও এই ধরনের পরিকল্পনায় তাদের জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে। পরবর্তীতে গত বৃহস্পতিবার লন্ডনে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ব্রিটিশ পুলিশ।

সূত্র: বিবিসি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প মার্কিন বোমারু বিমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নিরাপত্তা সংক্রান্ত হুমকির মুখে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের যুদ্ধবিমান ফিরিয়ে নেওয়ার কথা জানায়। ধারণা করা হচ্ছে, প্রায় এক ডজন বি-১ ল্যান্সার বোমারু বিমান ঘাঁটিটি ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে। বিমানগুলো কেন সরানো হলো এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ। তিনি মন্তব্য করেন, বিমানগুলো এমনি এমনি চলে যায়নি, শত্রুপক্ষকে সুযোগ না দিতেই কৌশলগতভাবে সেগুলো কিছুটা নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই হুমকির পেছনে কারা রয়েছে সে বিষয়ে ওয়াশিংটনের কাছে তথ্য থাকলেও তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ফেয়ারফোর্ড বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার বোমারু বিমান পরিচালনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সম্প্রতি ঘাঁটিটি ঘিরে হামলার পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে আটকের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির অদূরে বিস্ফোরক পুঁতে হামলার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে আটক করে ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে পরে তাদের ভ্যানে পেট্রোল ছাড়া কোনো বিস্ফোরক না পাওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। ইরানও এই ধরনের পরিকল্পনায় তাদের জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে। পরবর্তীতে গত বৃহস্পতিবার লন্ডনে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ব্রিটিশ পুলিশ।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ