ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ: পানিতে আটকা পড়ে প্রাণ গেল বহু যাত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও বহু যাত্রী নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী কিনশাসা থেকে আসা ‘দিও সে কাশে’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বিপরীত দিক বুসিঙ্গা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামের একটি কাঠের নৌকার তীব্র সংঘর্ষ হয়।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, সংঘর্ষের পর কাঠের নৌকাটি দ্রুত ডুবে যায় এবং অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন। তিনি নিশ্চিত করেন, উদ্ধার হওয়া ৩০টি মরদেহ এরই মধ্যে দাফন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও তিনি উল্লেখ করেন, দেশটিতে রাতের বেলায় প্রয়োজনীয় বাতি বা সতর্কবার্তা ছাড়া নৌযান চলাচলের কারণে প্রায়ই এ ধরনের প্রাণহানি ঘটে।

প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। কঙ্গোতে যোগাযোগ অবকাঠামোর দুর্বলতার কারণে নদীপথই প্রধান ভরসা হলেও নিরাপত্তা ব্যবস্থার অভাব, রাতের আঁধারে ঝুঁকি নিয়ে চলাচল এবং অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বারবার বড় ধরনের নৌদুর্ঘটনা ঘটছে। এর আগে গত জুলাইয়ে দেশটির কাসাই প্রদেশে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা 

ট্যাগ : কঙ্গো নৌকাডুবি আন্তর্জাতিক দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ: পানিতে আটকা পড়ে প্রাণ গেল বহু যাত্রীর

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও বহু যাত্রী নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী কিনশাসা থেকে আসা ‘দিও সে কাশে’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বিপরীত দিক বুসিঙ্গা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামের একটি কাঠের নৌকার তীব্র সংঘর্ষ হয়।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, সংঘর্ষের পর কাঠের নৌকাটি দ্রুত ডুবে যায় এবং অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন। তিনি নিশ্চিত করেন, উদ্ধার হওয়া ৩০টি মরদেহ এরই মধ্যে দাফন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও তিনি উল্লেখ করেন, দেশটিতে রাতের বেলায় প্রয়োজনীয় বাতি বা সতর্কবার্তা ছাড়া নৌযান চলাচলের কারণে প্রায়ই এ ধরনের প্রাণহানি ঘটে।

প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। কঙ্গোতে যোগাযোগ অবকাঠামোর দুর্বলতার কারণে নদীপথই প্রধান ভরসা হলেও নিরাপত্তা ব্যবস্থার অভাব, রাতের আঁধারে ঝুঁকি নিয়ে চলাচল এবং অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বারবার বড় ধরনের নৌদুর্ঘটনা ঘটছে। এর আগে গত জুলাইয়ে দেশটির কাসাই প্রদেশে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আল জাজিরা 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ