ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হানিয়া আমিরের বাঁ হাতের কবজির আরবি ট্যাটুতে আত্মপ্রেমের বার্তা!

হানিয়া আমিরের বাঁ হাতের কবজির আরবি ট্যাটুতে আত্মপ্রেমের বার্তা!
ছবি : সংগৃহীত
ফলো করুন

অভিনয়ের পাশাপাশি নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্যও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নিয়মিত আলোচনায় থাকেন। এবার তার নতুন একটি আরবি ট্যাটু সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্যাটুটির মাধ্যমে উঠে এসেছে আত্মপ্রেম ও নিজের প্রতি যত্নশীল হওয়ার একটি বার্তা।

‘কাভি ম্যায় কাভি তুম’খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। অভিনয়ের বাইরেও পোশাক, চুলের ধরন ও ভিন্নধর্মী ফ্যাশন পছন্দের কারণে তার লুক প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে তার শরীরের নতুন ট্যাটু।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন হানিয়া আমির। ছবিগুলোতে তার বাঁ হাতের কবজির কিছুটা ওপরে একটি আরবি ট্যাটু দেখা যায়। সেখানে লেখা রয়েছে ‘حب نفسك أولاً’ (হুব নাফসাকা আওয়ালা)। আরবি এই বাক্যটির বাংলা অর্থ—‘প্রথমে নিজেকে ভালোবাসো।’

ট্যাটুটির বার্তাটি আত্মযত্ন ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার ধারণার সঙ্গে সম্পর্কিত। জীবনের নানা সম্পর্ক ও জটিলতার মধ্যেও নিজের প্রতি যত্নশীল থাকা এবং নিজের মূল্যকে গুরুত্ব দেওয়ার কথাই এতে ফুটে উঠেছে।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া। পরবর্তী সময়ে ‘মেরে হামসফর’ নাটকে হালা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

এরপর ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান আরও শক্ত করেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি হানিয়া আমিরের ফ্যাশন সচেতনতাও তাকে আলাদা পরিচিতি দিয়েছে। পিক্সি হেয়ারকাট, বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ এবং পরীক্ষামূলক পোশাক ও লুক নিয়ে তাকে প্রায়ই দেখা যায়। এসব কারণেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

তবে নতুন এই আরবি ট্যাটুই হানিয়ার শরীরে প্রথম ট্যাটু নয়। তার বাহুর ভেতরের দিকেও একটি উল্লেখযোগ্য ট্যাটু রয়েছে। সেখানে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এর অন্যতম চরিত্র বাবলসের ছবি আঁকা আছে।

২০২৩ সালে ওই ট্যাটুটি করিয়েছিলেন হানিয়া। নতুন আরবি ট্যাটুর সঙ্গে পুরোনো এই ট্যাটুও তার ব্যক্তিগত স্টাইল ও পছন্দের ভিন্নধর্মী দিকটি তুলে ধরে।

ট্যাগ : হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


হানিয়া আমিরের বাঁ হাতের কবজির আরবি ট্যাটুতে আত্মপ্রেমের বার্তা!

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

অভিনয়ের পাশাপাশি নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্যও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নিয়মিত আলোচনায় থাকেন। এবার তার নতুন একটি আরবি ট্যাটু সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্যাটুটির মাধ্যমে উঠে এসেছে আত্মপ্রেম ও নিজের প্রতি যত্নশীল হওয়ার একটি বার্তা।

‘কাভি ম্যায় কাভি তুম’খ্যাত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। অভিনয়ের বাইরেও পোশাক, চুলের ধরন ও ভিন্নধর্মী ফ্যাশন পছন্দের কারণে তার লুক প্রায়ই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে তার শরীরের নতুন ট্যাটু।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন হানিয়া আমির। ছবিগুলোতে তার বাঁ হাতের কবজির কিছুটা ওপরে একটি আরবি ট্যাটু দেখা যায়। সেখানে লেখা রয়েছে ‘حب نفسك أولاً’ (হুব নাফসাকা আওয়ালা)। আরবি এই বাক্যটির বাংলা অর্থ—‘প্রথমে নিজেকে ভালোবাসো।’

ট্যাটুটির বার্তাটি আত্মযত্ন ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার ধারণার সঙ্গে সম্পর্কিত। জীবনের নানা সম্পর্ক ও জটিলতার মধ্যেও নিজের প্রতি যত্নশীল থাকা এবং নিজের মূল্যকে গুরুত্ব দেওয়ার কথাই এতে ফুটে উঠেছে।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া। পরবর্তী সময়ে ‘মেরে হামসফর’ নাটকে হালা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

এরপর ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান আরও শক্ত করেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি হানিয়া আমিরের ফ্যাশন সচেতনতাও তাকে আলাদা পরিচিতি দিয়েছে। পিক্সি হেয়ারকাট, বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ এবং পরীক্ষামূলক পোশাক ও লুক নিয়ে তাকে প্রায়ই দেখা যায়। এসব কারণেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

তবে নতুন এই আরবি ট্যাটুই হানিয়ার শরীরে প্রথম ট্যাটু নয়। তার বাহুর ভেতরের দিকেও একটি উল্লেখযোগ্য ট্যাটু রয়েছে। সেখানে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এর অন্যতম চরিত্র বাবলসের ছবি আঁকা আছে।

২০২৩ সালে ওই ট্যাটুটি করিয়েছিলেন হানিয়া। নতুন আরবি ট্যাটুর সঙ্গে পুরোনো এই ট্যাটুও তার ব্যক্তিগত স্টাইল ও পছন্দের ভিন্নধর্মী দিকটি তুলে ধরে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ