ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ককে বহুমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিধি বাড়ানো, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান গভর্নর। পাশাপাশি দুই দেশের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়েও আলোচনা হয়।

এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যাফেয়ার্স) রবি ফিরলি হারখা এবং কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মোঃ সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ইন্দোনেশিয়া গভর্নর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ককে বহুমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিধি বাড়ানো, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান গভর্নর। পাশাপাশি দুই দেশের বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়েও আলোচনা হয়।

এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিকস সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যাফেয়ার্স) রবি ফিরলি হারখা এবং কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মোঃ সরোয়ার হোসেন এবং নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ