ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন মোট ২৮৭ জন ভোটার। তাদের মধ্যে ২৯ জন প্রবাসী এবং বাকি ২৫৮ জন দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার। রোববার (৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হচ্ছে রোববার। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব আপিল নিষ্পত্তি করা হবে আগামী ৬ অক্টোবর। এরপর ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

আসনটিতে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। 

এর আগে ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমানে এই সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন হয়েছে। 

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এরপর সেখানে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

ট্যাগ : নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন মোট ২৮৭ জন ভোটার। তাদের মধ্যে ২৯ জন প্রবাসী এবং বাকি ২৫৮ জন দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার। রোববার (৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা শেষ হচ্ছে রোববার। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব আপিল নিষ্পত্তি করা হবে আগামী ৬ অক্টোবর। এরপর ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

আসনটিতে ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। 

এর আগে ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমানে এই সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন হয়েছে। 

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এরপর সেখানে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ