বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ উৎসবের আসন্ন তারিখ এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও, কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের স্মৃতিবিজড়িত আখড়াবাড়িতে ভক্ত, সাধু ও বাউলেরা ইতোমধ্যে সমবেত হতে শুরু করেছেন।
আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী এই তিরোধান দিবস পালিত হবে ছেঁউড়িয়ার বাউলধামে। লালন অনুসারীরা জানান, লালন শাহের জীবনদর্শন, মানব প্রেম ও আধ্যাত্মিক শিক্ষা অনন্য, যা তাদের গভীরভাবে আকৃষ্ট করে প্রতি বছর দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন।
মাজারে আসা দর্শনার্থীরা বলেন, লালনের গানের বাণী ও ভাবধারাকে জীবনে প্রয়োগ করার মাধ্যমে সার্বিক জীবনযাপন উন্নত করা সম্ভব।
তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি সংস্কার এবং সাজসজ্জার কাজ শুরু করেছে। মাজার ও বাউলধামের বিভিন্ন অংশে নতুন রঙের কাজ চলছে। উৎসবের মূল দিন শুরু হতে কিছুদিন বাকি থাকলেও সাঁইজির ভক্ত ও সাধু-বাউলদের উপস্থিতিতে আখড়াবাড়ি এখনই উৎসবমুখর হয়ে উঠেছে।
মন্তব্যসমূহ