ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুহাম্মদ সা. শেষ নবী, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

ছবি: সংগৃহীত
ফলো করুন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বিভিন্ন প্রকাশনা বাজেয়াপ্তের দাবিতে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের শেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না, এটিই ইসলামের মৌলিক আকিদা। কাদিয়ানী সম্প্রদায় এ আকিদার পরিপন্থী মতবাদ প্রচার করছে দাবি করে তিনি বাংলাদেশে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বিভ্রান্তিকর প্রকাশনা বাজেয়াপ্তের দাবি জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম-অধ্যুষিত দেশে কাদিয়ানী সম্প্রদায়কে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রধান আলোচক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রচারমাধ্যম ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মতবাদ প্রচার করছে। খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস হওয়ায় এ বিষয়ে মুসলমানদের সচেতন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোরআনের আয়াত ও সহিহ হাদিসে নবুওয়তের সমাপ্তির বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদিয়ানী মতবাদ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে মুসলমানদের সঠিক আকিদা ও জ্ঞান অর্জনের আহ্বান জানান।

হযরত ঈসা (আ.)-এর পুনরাগমন প্রসঙ্গে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামী আকিদা অনুযায়ী কিয়ামতের আগে হযরত ঈসা (আ.) পৃথিবীতে আগমন করবেন। তবে তিনি নতুন কোনো শরিয়ত বা নবুওয়তের দাবিদার হিসেবে নয়, বরং হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে আগমন করবেন।

কাদিয়ানী সম্প্রদায়ের ‘আহমদীয়া মুসলিম জামাত’ পরিচয় ও বিভিন্ন ধর্মীয় পরিভাষা ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর ফলে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে। তাই কাদিয়ানী মতবাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি খোবাইব আহমাদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি হারুন ইজহার, মুফতি মাসঊদুল করীম, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মুফতি মুহাম্মদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা জুনায়েদ কাসেমী, মুফতি গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আলী আজম ও মাওলানা আফসার মাহমুদসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকিদা সম্পর্কে মুসলমানদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মুহাম্মদ সা. শেষ নবী, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বিভিন্ন প্রকাশনা বাজেয়াপ্তের দাবিতে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের শেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না, এটিই ইসলামের মৌলিক আকিদা। কাদিয়ানী সম্প্রদায় এ আকিদার পরিপন্থী মতবাদ প্রচার করছে দাবি করে তিনি বাংলাদেশে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বিভ্রান্তিকর প্রকাশনা বাজেয়াপ্তের দাবি জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম-অধ্যুষিত দেশে কাদিয়ানী সম্প্রদায়কে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রধান আলোচক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রচারমাধ্যম ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মতবাদ প্রচার করছে। খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস হওয়ায় এ বিষয়ে মুসলমানদের সচেতন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোরআনের আয়াত ও সহিহ হাদিসে নবুওয়তের সমাপ্তির বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদিয়ানী মতবাদ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে মুসলমানদের সঠিক আকিদা ও জ্ঞান অর্জনের আহ্বান জানান।

হযরত ঈসা (আ.)-এর পুনরাগমন প্রসঙ্গে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামী আকিদা অনুযায়ী কিয়ামতের আগে হযরত ঈসা (আ.) পৃথিবীতে আগমন করবেন। তবে তিনি নতুন কোনো শরিয়ত বা নবুওয়তের দাবিদার হিসেবে নয়, বরং হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে আগমন করবেন।

কাদিয়ানী সম্প্রদায়ের ‘আহমদীয়া মুসলিম জামাত’ পরিচয় ও বিভিন্ন ধর্মীয় পরিভাষা ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর ফলে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সুযোগ তৈরি হতে পারে। তাই কাদিয়ানী মতবাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি খোবাইব আহমাদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি হারুন ইজহার, মুফতি মাসঊদুল করীম, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মুফতি মুহাম্মদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা জুনায়েদ কাসেমী, মুফতি গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আলী আজম ও মাওলানা আফসার মাহমুদসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকিদা সম্পর্কে মুসলমানদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ