ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লি-মুম্বাইয়ে বিক্ষোভ, নির্বাচন কমিশন ঘিরে নতুন করে উত্তেজনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দেশটির যুব নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং ছাত্র ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

সিজেপি মুম্বাইয়ে সমাবেশের আয়োজন করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে দেশব্যাপী আন্দোলন বিস্তারের পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে ছাত্র ও অধিকারকর্মীদের একটি জোট রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়।

শুক্রবার সকালে দিল্লিতে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে বাসে তুলে অন্যত্র নিয়ে যায়। একই সময়ে আশপাশের কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভস্থলের চারপাশে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। লাউডস্পিকারে পাঁচজনের বেশি মানুষের জমায়েত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

পুলিশ যখন এক বিক্ষোভকারীকে বাসে তুলছিল, তখন ঋষভ সিং নামে ওই বিক্ষোভকারী বলেন, ‘প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার। ভোট চুরির অভিযোগের বিষয়ে আমরা সরকারের কাছে জবাব চাই।’

এদিকে মুম্বাইয়েও শুক্রবার বিকেলে বিক্ষোভকারীদের সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সাম্প্রতিক এই বিক্ষোভ ভারতের নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিরোধের সর্বশেষ ধাপ। দীর্ঘদিন ধরে দেশটির অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত নির্বাচন কমিশন বর্তমানে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে এমন পরিবর্তন আনা হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা দিতে পারে। তবে নির্বাচন কমিশন ও সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন, ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং কমিশনের ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দুই উপ-কমিশনার অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতভেদ থাকা স্বাভাবিক বিষয়।

সিজেপির আহ্বায়ক সৌরভ দাস বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সমাজে পরিবর্তন আনার যে শেষ হাতিয়ার আমাদের কাছে আছে, অর্থাৎ ভোটাধিকার, সেটিই যদি কেড়ে নেওয়া হয়, তাহলে কিছুই বদলাবে না।’

তিনি আরও বলেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত বছর শুরু হওয়া দেশব্যাপী ভোটার যাচাই কার্যক্রম। সমালোচকদের দাবি, এই প্রক্রিয়ার কারণে লাখো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, দ্বৈত বা অযোগ্য ভোটারদের নাম অপসারণের জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার কমিশন নতুন যোগ্য ভোটার এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নিবন্ধনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়। পর্যবেক্ষকদের মতে, এটি কমিশনের অবস্থান কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত।

এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও আগামী ৬ অক্টোবর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে।

চলতি বছরের শুরুতে বেকারত্ব ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ‘ককরোচ জনতা পার্টি’র উত্থান ঘটে।

অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই যুব আন্দোলন প্রশ্নপত্র ফাঁসবিরোধী গণবিক্ষোভের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পায়। ওই আন্দোলনের জেরে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগও হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লির বিক্ষোভকারী জুন মনিরয়, যার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে, বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা উচিত।’

ট্যাগ : ভারত নির্বাচন কমিশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দিল্লি-মুম্বাইয়ে বিক্ষোভ, নির্বাচন কমিশন ঘিরে নতুন করে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দেশটির যুব নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং ছাত্র ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

সিজেপি মুম্বাইয়ে সমাবেশের আয়োজন করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে দেশব্যাপী আন্দোলন বিস্তারের পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে ছাত্র ও অধিকারকর্মীদের একটি জোট রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়।

শুক্রবার সকালে দিল্লিতে কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হলে পুলিশ তাদের মধ্যে কয়েকজনকে বাসে তুলে অন্যত্র নিয়ে যায়। একই সময়ে আশপাশের কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভস্থলের চারপাশে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। লাউডস্পিকারে পাঁচজনের বেশি মানুষের জমায়েত না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

পুলিশ যখন এক বিক্ষোভকারীকে বাসে তুলছিল, তখন ঋষভ সিং নামে ওই বিক্ষোভকারী বলেন, ‘প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার। ভোট চুরির অভিযোগের বিষয়ে আমরা সরকারের কাছে জবাব চাই।’

এদিকে মুম্বাইয়েও শুক্রবার বিকেলে বিক্ষোভকারীদের সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সাম্প্রতিক এই বিক্ষোভ ভারতের নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিরোধের সর্বশেষ ধাপ। দীর্ঘদিন ধরে দেশটির অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত নির্বাচন কমিশন বর্তমানে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে এমন পরিবর্তন আনা হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা দিতে পারে। তবে নির্বাচন কমিশন ও সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

গত মাসে ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে ভোটার তালিকা সংশোধন, ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং কমিশনের ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দুই উপ-কমিশনার অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতভেদ থাকা স্বাভাবিক বিষয়।

সিজেপির আহ্বায়ক সৌরভ দাস বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা পরিবর্তনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সমাজে পরিবর্তন আনার যে শেষ হাতিয়ার আমাদের কাছে আছে, অর্থাৎ ভোটাধিকার, সেটিই যদি কেড়ে নেওয়া হয়, তাহলে কিছুই বদলাবে না।’

তিনি আরও বলেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত বছর শুরু হওয়া দেশব্যাপী ভোটার যাচাই কার্যক্রম। সমালোচকদের দাবি, এই প্রক্রিয়ার কারণে লাখো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, দ্বৈত বা অযোগ্য ভোটারদের নাম অপসারণের জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার কমিশন নতুন যোগ্য ভোটার এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নিবন্ধনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়। পর্যবেক্ষকদের মতে, এটি কমিশনের অবস্থান কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত।

এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও আগামী ৬ অক্টোবর থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে।

চলতি বছরের শুরুতে বেকারত্ব ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে ‘ককরোচ জনতা পার্টি’র উত্থান ঘটে।

অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই যুব আন্দোলন প্রশ্নপত্র ফাঁসবিরোধী গণবিক্ষোভের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পায়। ওই আন্দোলনের জেরে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগও হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লির বিক্ষোভকারী জুন মনিরয়, যার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করা হয়েছে, বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ করা উচিত।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ