ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
ফলো করুন

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু ছিদ্দিক দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার এসআই মোল্ল্যা আরিফুল ইসলাম রাত্রিকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের সর্বজনীন শ্রী দুর্গামন্দিরের সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এবং তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন—এমন খবর পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আবু ছিদ্দিককে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার সময় সরকারি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা আবু ছিদ্দিককে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই আবু ছিদ্দিককে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও দর্শনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষণ (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তারা সবাই দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

এরপর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু ছিদ্দিককেও গ্রেপ্তার করে পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়া আসামি আবু ছিদ্দিককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : চুয়াডাঙ্গা দর্শনা আবু ছিদ্দিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু ছিদ্দিক দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার এসআই মোল্ল্যা আরিফুল ইসলাম রাত্রিকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের সর্বজনীন শ্রী দুর্গামন্দিরের সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এবং তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন—এমন খবর পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আবু ছিদ্দিককে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার সময় সরকারি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশের হেফাজতে থাকা আবু ছিদ্দিককে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই আবু ছিদ্দিককে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও দর্শনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষণ (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তারা সবাই দর্শনা থানার চণ্ডীপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

এরপর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু ছিদ্দিককেও গ্রেপ্তার করে পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়। পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়া আসামি আবু ছিদ্দিককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ