ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিনেমায় ব্যস্ততা কম, সন্তানদের নিয়ে পরীমনির নতুন ব্যস্ততা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে সিনেমায় এখন তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই সক্রিয় থাকতে দেখা যায় তাকে। নিজের ভালো লাগা, মন্দ লাগাসহ ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন এ অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার কয়েকটি মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন পরীমনি। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেও গুরুত্ব দেন তিনি। কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই সামাজিক মাধ্যমে প্রকাশ করতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় এবার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে আনন্দে মেতে ওঠার একগুচ্ছ ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। সন্তানদের ঘিরে বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

পরীমনির প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, সুইমিংপুলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। কখনো পানিতে ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। মা-ছেলের স্বতঃস্ফূর্ত আনন্দের এসব মুহূর্তই উঠে এসেছে ছবিগুলোতে।

ছেলের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর পরীমনির ভক্ত-অনুরাগীরাও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মা-ছেলের ছবির প্রশংসা করেছেন এবং ভালোবাসা জানিয়েছেন।

শাহীম মুহাম্মদ পুণ্য ছাড়াও পরীমনির পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম। কাজের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের নিয়ে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরার মাধ্যমে তাদের জীবনের আনন্দঘন সময়গুলোও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এ অভিনেত্রী।

ট্যাগ : পরীমনি শাহীম মুহাম্মদ পুণ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সিনেমায় ব্যস্ততা কম, সন্তানদের নিয়ে পরীমনির নতুন ব্যস্ততা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে সিনেমায় এখন তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই সক্রিয় থাকতে দেখা যায় তাকে। নিজের ভালো লাগা, মন্দ লাগাসহ ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন এ অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার কয়েকটি মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন পরীমনি। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেও গুরুত্ব দেন তিনি। কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিতই সামাজিক মাধ্যমে প্রকাশ করতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় এবার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে আনন্দে মেতে ওঠার একগুচ্ছ ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। সন্তানদের ঘিরে বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

পরীমনির প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, সুইমিংপুলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। কখনো পানিতে ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। মা-ছেলের স্বতঃস্ফূর্ত আনন্দের এসব মুহূর্তই উঠে এসেছে ছবিগুলোতে।

ছেলের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর পরীমনির ভক্ত-অনুরাগীরাও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মা-ছেলের ছবির প্রশংসা করেছেন এবং ভালোবাসা জানিয়েছেন।

শাহীম মুহাম্মদ পুণ্য ছাড়াও পরীমনির পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম। কাজের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের নিয়ে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরার মাধ্যমে তাদের জীবনের আনন্দঘন সময়গুলোও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এ অভিনেত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ