ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ সেফটি ভাল্ব হিসেবে ব্যবহৃত প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (PORV/POSV) ত্রুটি সমাধান করা হয়েছে। ত্রুটি সমাধানের পর বুধবার ১৬ মেগাপাসকেল (MPa) উচ্চচাপে ভাল্বটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান শুক্রবার দুপুরে এয়ার কার্গোতে দেশে আসতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পৌঁছানোর পর ইউরেনিয়াম নিরাপদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে মোট ৯টি কার্গো বিমানে এই ইউরেনিয়াম বাংলাদেশে আনা হবে। গত মাসেই দ্বিতীয় চালানের জ্বালানি দেশে আসার কথা ছিল। তবে পাকিস্তান তাদের আকাশসীমার ওপর দিয়ে ইউরেনিয়াম পরিবহনের অনুমতি না দেওয়ায় নির্ধারিত রুট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে চীনের আকাশসীমা ব্যবহার করে ইউরেনিয়াম বাংলাদেশে আনা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বুধবার রাতে জানান, আগের রাত থেকে সেফটি ভাল্বের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা পরিচালনা করা হয় মেইন কন্ট্রোল রুম (MCR) এবং ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ECR)—উভয় স্থান থেকেই।

পরীক্ষার সময় প্রথমে কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এসব ভাল্বের কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্বের (MSV) কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

এ সময় ভাল্বের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়েছে।

ড. জায়েদুল হাসান জানান, ১৬ মেগাপাসকেল (MPa) উচ্চচাপে সম্পন্ন হওয়া পরীক্ষাটি সফল হয়েছে। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিশনিং কার্যক্রমে সংশ্লিষ্ট দল ধাপে ধাপে এগিয়ে প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে। সেফটি ভাল্বের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তাব্যবস্থাও পর্যায়ক্রমে পরীক্ষা করা হচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভাল্বের ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে।

তখন সেফটি ভাল্বের ত্রুটি মেরামত করে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বর্তমানে ত্রুটি সমাধানের পর ১৬ মেগাপাসকেল চাপে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি চলছে। একই সময়ে দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি দেশে আনার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেফটি ভাল্ব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ সেফটি ভাল্ব হিসেবে ব্যবহৃত প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (PORV/POSV) ত্রুটি সমাধান করা হয়েছে। ত্রুটি সমাধানের পর বুধবার ১৬ মেগাপাসকেল (MPa) উচ্চচাপে ভাল্বটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান শুক্রবার দুপুরে এয়ার কার্গোতে দেশে আসতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশে পৌঁছানোর পর ইউরেনিয়াম নিরাপদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে মোট ৯টি কার্গো বিমানে এই ইউরেনিয়াম বাংলাদেশে আনা হবে। গত মাসেই দ্বিতীয় চালানের জ্বালানি দেশে আসার কথা ছিল। তবে পাকিস্তান তাদের আকাশসীমার ওপর দিয়ে ইউরেনিয়াম পরিবহনের অনুমতি না দেওয়ায় নির্ধারিত রুট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে চীনের আকাশসীমা ব্যবহার করে ইউরেনিয়াম বাংলাদেশে আনা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বুধবার রাতে জানান, আগের রাত থেকে সেফটি ভাল্বের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা পরিচালনা করা হয় মেইন কন্ট্রোল রুম (MCR) এবং ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ECR)—উভয় স্থান থেকেই।

পরীক্ষার সময় প্রথমে কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এসব ভাল্বের কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্বের (MSV) কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

এ সময় ভাল্বের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়েছে।

ড. জায়েদুল হাসান জানান, ১৬ মেগাপাসকেল (MPa) উচ্চচাপে সম্পন্ন হওয়া পরীক্ষাটি সফল হয়েছে। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিশনিং কার্যক্রমে সংশ্লিষ্ট দল ধাপে ধাপে এগিয়ে প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে। সেফটি ভাল্বের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তাব্যবস্থাও পর্যায়ক্রমে পরীক্ষা করা হচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভাল্বের ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে।

তখন সেফটি ভাল্বের ত্রুটি মেরামত করে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বর্তমানে ত্রুটি সমাধানের পর ১৬ মেগাপাসকেল চাপে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি চলছে। একই সময়ে দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি দেশে আনার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ