ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম বাংলাদেশের

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম বাংলাদেশের
ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। প্রথম দুই ম্যাচে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে থমাস ডুলির দল। বিরতিতে বাংলাদেশ পিছিয়ে ৬-১ গোলে।

টুর্নামেন্টে জয়ের খোঁজে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে কিছুটা গোছানো ফুটবল খেললেও বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি হামজা চৌধুরীরা।

১১তম মিনিটে বাংলাদেশের জালে প্রথম গোল করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার। ২০তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে তৃতীয় গোল পায় ইন্দোনেশিয়া।

তিন গোলে পিছিয়ে পড়ার পর ৩৬তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

তবে বাংলাদেশের স্বস্তি স্থায়ী হয়নি। পরের মিনিটেই আবার গোল করেন লে বেকার। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং ইন্দোনেশিয়া এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।

৪২তম মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার।

ফলে প্রথম ৪৫ মিনিট শেষে ৬-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

এর আগে ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা করলেও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ারা।

টানা দুই হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধেই ছয় গোল হজম করায় ম্যাচটি আরও কঠিন হয়ে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল ফিফা আসিয়ান কাপ ইন্দোনেশিয়া ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। প্রথম দুই ম্যাচে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে থমাস ডুলির দল। বিরতিতে বাংলাদেশ পিছিয়ে ৬-১ গোলে।

টুর্নামেন্টে জয়ের খোঁজে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে কিছুটা গোছানো ফুটবল খেললেও বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি হামজা চৌধুরীরা।

১১তম মিনিটে বাংলাদেশের জালে প্রথম গোল করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার। ২০তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে তৃতীয় গোল পায় ইন্দোনেশিয়া।

তিন গোলে পিছিয়ে পড়ার পর ৩৬তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

তবে বাংলাদেশের স্বস্তি স্থায়ী হয়নি। পরের মিনিটেই আবার গোল করেন লে বেকার। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং ইন্দোনেশিয়া এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।

৪২তম মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার।

ফলে প্রথম ৪৫ মিনিট শেষে ৬-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

এর আগে ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা করলেও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ারা।

টানা দুই হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধেই ছয় গোল হজম করায় ম্যাচটি আরও কঠিন হয়ে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ