ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১২৯/১, বাংলাদেশের লিড ২৭১

চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১২৯/১, বাংলাদেশের লিড ২৭১
ছবি: সংগৃহীত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে শুরুতেই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন প্রোটিয়া ব্যাটাররা। চা বিরতিতে এক উইকেটে ১২৯ রান তুলেছে স্বাগতিকরা।

সোমবার (১৬ নভেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতি পর্যন্ত ২৮ ওভার ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে এখনো ২৭১ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম সেশনে মাত্র পাঁচ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই অল্প সময়েই পেসার হাসান মাহমুদের হাত ধরে আসে প্রথম সাফল্য।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন হাসান। অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলটি মার্করামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

৮ বলে ৪ রান করে ফেরেন মার্করাম। মাত্র ৫ রানেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।

এরপর দ্বিতীয় সেশনের শুরুতে প্রোটিয়া ব্যাটারদের চাপে রাখার সুযোগ তৈরি করেন বাংলাদেশের পেসাররা। কিন্তু বেশ কয়েকটি সম্ভাবনা কাজে লাগানো যায়নি।

বিশেষ করে পঞ্চম ওভারের চতুর্থ বলে বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসানের বলে ব্যাট মিস করেন জুবায়ের হামজা। বল সরাসরি তার প্যাডে আঘাত করলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা।

তবে আম্পায়ার নো বলের সংকেত দেন। বলটি এলবিডব্লিউ হওয়ার মতো হলেও নো বলের কারণে রক্ষা পান হামজা।

সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে উইকেটের সঙ্গে মানিয়ে নেন তিনি। অন্য প্রান্তে মার্কাস অ্যাকারম্যানও বাংলাদেশের বোলারদের সামলে ইনিংস এগিয়ে নেন।

চা বিরতি পর্যন্ত দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়েছেন অ্যাকারম্যান ও হামজা। ফলে প্রথম উইকেট দ্রুত হারানোর চাপ কাটিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে বোলিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য উদ্বেগ তৈরি করেন হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৬তম ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাত ফসকে বল তার কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বাংলাদেশের এই পেসার।

মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ওই ওভারের বাকি বলগুলো করেন হাসান। কিছুক্ষণ পর মাঠ ছাড়লেও কয়েক ওভার বিরতি দিয়ে আবারও ফিরে আসেন তিনি।

শুরুর সাফল্যের পরও একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় চা বিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

তবে প্রথম ইনিংসে ২৭১ রানের লিড থাকায় এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা। পরের সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ভাঙাই হবে বাংলাদেশের লক্ষ্য।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১২৯/১, বাংলাদেশের লিড ২৭১

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে শুরুতেই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন প্রোটিয়া ব্যাটাররা। চা বিরতিতে এক উইকেটে ১২৯ রান তুলেছে স্বাগতিকরা।

সোমবার (১৬ নভেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতি পর্যন্ত ২৮ ওভার ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে এখনো ২৭১ রানে পিছিয়ে আছে তারা।

প্রথম সেশনে মাত্র পাঁচ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই অল্প সময়েই পেসার হাসান মাহমুদের হাত ধরে আসে প্রথম সাফল্য।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন হাসান। অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলটি মার্করামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

৮ বলে ৪ রান করে ফেরেন মার্করাম। মাত্র ৫ রানেই ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি।

এরপর দ্বিতীয় সেশনের শুরুতে প্রোটিয়া ব্যাটারদের চাপে রাখার সুযোগ তৈরি করেন বাংলাদেশের পেসাররা। কিন্তু বেশ কয়েকটি সম্ভাবনা কাজে লাগানো যায়নি।

বিশেষ করে পঞ্চম ওভারের চতুর্থ বলে বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসানের বলে ব্যাট মিস করেন জুবায়ের হামজা। বল সরাসরি তার প্যাডে আঘাত করলে জোরালো আবেদন করেন ফিল্ডাররা।

তবে আম্পায়ার নো বলের সংকেত দেন। বলটি এলবিডব্লিউ হওয়ার মতো হলেও নো বলের কারণে রক্ষা পান হামজা।

সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে উইকেটের সঙ্গে মানিয়ে নেন তিনি। অন্য প্রান্তে মার্কাস অ্যাকারম্যানও বাংলাদেশের বোলারদের সামলে ইনিংস এগিয়ে নেন।

চা বিরতি পর্যন্ত দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়েছেন অ্যাকারম্যান ও হামজা। ফলে প্রথম উইকেট দ্রুত হারানোর চাপ কাটিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে বোলিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য উদ্বেগ তৈরি করেন হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৬তম ওভারে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাত ফসকে বল তার কপালে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বাংলাদেশের এই পেসার।

মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ওই ওভারের বাকি বলগুলো করেন হাসান। কিছুক্ষণ পর মাঠ ছাড়লেও কয়েক ওভার বিরতি দিয়ে আবারও ফিরে আসেন তিনি।

শুরুর সাফল্যের পরও একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় চা বিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

তবে প্রথম ইনিংসে ২৭১ রানের লিড থাকায় এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা। পরের সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ ভাঙাই হবে বাংলাদেশের লক্ষ্য।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ