ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাডিডাসের বিদায়, বল সরবরাহ করবে নাইকি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ হতে যাচ্ছে অ্যাডিডাসের দীর্ঘদিনের আধিপত্য। ২০২৭-২৮ মৌসুম থেকে প্রতিযোগিতাটির অফিশিয়াল বল সরবরাহ করবে মার্কিন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউসিথ্রি।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭-২৮ মৌসুম থেকে ২০৩১ সাল পর্যন্ত উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোর বল সরবরাহের দায়িত্ব পালন করবে নাইকি।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও ব্যবহৃত হবে প্রতিষ্ঠানটির তৈরি বল। একই সঙ্গে উয়েফা সুপার কাপ, ইয়ুথ লিগ এবং ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগের বলও সরবরাহ করবে নাইকি।

উয়েফার পুরুষ ক্লাব ফুটবলের প্রধান তিন প্রতিযোগিতায় একই প্রতিষ্ঠানের বল ব্যবহারের ঘটনা এবারই প্রথম।

চলতি বছরের মার্চে বল সরবরাহের নতুন অংশীদার নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করে ইউসিথ্রি ও তাদের সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট ফুটবল পার্টনার্স।

সেই প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় অ্যাডিডাসকে পেছনে ফেলে দায়িত্ব পায় নাইকি। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে অ্যাডিডাসের দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে।

নতুন এই চুক্তির আর্থিক মূল্যও বেশ বড়। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, নাইকি প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তিতে উয়েফার প্রতিযোগিতাগুলোতে বল সরবরাহ করবে।

দুই দশকের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে নাইকি।

নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার কামিলো আন্দ্রাদে জানিয়েছেন, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় আবারও যুক্ত হতে পেরে তারা আনন্দিত। উয়েফার পুরুষ ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় বল সরবরাহের দায়িত্ব পাওয়াকে সম্মানের বিষয় হিসেবেও দেখছেন তিনি।

আন্দ্রাদে বলেন, ফুটবল খেলায় বলের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই খেলোয়াড়দের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে উন্নত মানের বল তৈরি করতে চায় নাইকি।

একই সঙ্গে প্রতিযোগিতাগুলোর ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

নতুন এই অংশীদারত্বকে ফুটবলে নাইকির দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অঙ্গীকারের অংশ হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

তবে বড় এই চুক্তি নাইকির ব্যবসায়িক চ্যালেঞ্জ পুরোপুরি কাটিয়ে দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের মধ্যে।

সাম্প্রতিক সময়ে বিক্রি কমে যাওয়া এবং পণ্য উদ্ভাবনে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ার মতো সমস্যার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।

জ্যাকস ইনভেস্টমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড বার্তোসিয়াক মনে করেন, বড় কোনো ক্রীড়া সংস্থার সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব তৈরি করলেই নাইকির আগের অবস্থান ফিরে আসবে না।

তার মতে, দীর্ঘমেয়াদে সফল হতে হলে প্রতিষ্ঠানটিকে পণ্যের মান ও উদ্ভাবনে বাস্তব উন্নতি দেখাতে হবে।

তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্বজুড়ে জনপ্রিয় প্রতিযোগিতায় বল সরবরাহের সুযোগ নাইকির ব্র্যান্ড পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৭-২৮ মৌসুমে নতুন চুক্তি কার্যকর হলে চ্যাম্পিয়ন্স লিগের মাঠে শুরু হবে নাইকির বলের নতুন অধ্যায়।

সূত্র : ইএসপিএন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাডিডাসের বিদায়, বল সরবরাহ করবে নাইকি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ হতে যাচ্ছে অ্যাডিডাসের দীর্ঘদিনের আধিপত্য। ২০২৭-২৮ মৌসুম থেকে প্রতিযোগিতাটির অফিশিয়াল বল সরবরাহ করবে মার্কিন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউসিথ্রি।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭-২৮ মৌসুম থেকে ২০৩১ সাল পর্যন্ত উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোর বল সরবরাহের দায়িত্ব পালন করবে নাইকি।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও ব্যবহৃত হবে প্রতিষ্ঠানটির তৈরি বল। একই সঙ্গে উয়েফা সুপার কাপ, ইয়ুথ লিগ এবং ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগের বলও সরবরাহ করবে নাইকি।

উয়েফার পুরুষ ক্লাব ফুটবলের প্রধান তিন প্রতিযোগিতায় একই প্রতিষ্ঠানের বল ব্যবহারের ঘটনা এবারই প্রথম।

চলতি বছরের মার্চে বল সরবরাহের নতুন অংশীদার নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করে ইউসিথ্রি ও তাদের সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট ফুটবল পার্টনার্স।

সেই প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় অ্যাডিডাসকে পেছনে ফেলে দায়িত্ব পায় নাইকি। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে অ্যাডিডাসের দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে।

নতুন এই চুক্তির আর্থিক মূল্যও বেশ বড়। দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, নাইকি প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তিতে উয়েফার প্রতিযোগিতাগুলোতে বল সরবরাহ করবে।

দুই দশকের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে নাইকি।

নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার কামিলো আন্দ্রাদে জানিয়েছেন, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় আবারও যুক্ত হতে পেরে তারা আনন্দিত। উয়েফার পুরুষ ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় বল সরবরাহের দায়িত্ব পাওয়াকে সম্মানের বিষয় হিসেবেও দেখছেন তিনি।

আন্দ্রাদে বলেন, ফুটবল খেলায় বলের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই খেলোয়াড়দের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে উন্নত মানের বল তৈরি করতে চায় নাইকি।

একই সঙ্গে প্রতিযোগিতাগুলোর ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

নতুন এই অংশীদারত্বকে ফুটবলে নাইকির দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অঙ্গীকারের অংশ হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

তবে বড় এই চুক্তি নাইকির ব্যবসায়িক চ্যালেঞ্জ পুরোপুরি কাটিয়ে দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের মধ্যে।

সাম্প্রতিক সময়ে বিক্রি কমে যাওয়া এবং পণ্য উদ্ভাবনে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ার মতো সমস্যার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।

জ্যাকস ইনভেস্টমেন্ট রিসার্চের বিশ্লেষক ডেভিড বার্তোসিয়াক মনে করেন, বড় কোনো ক্রীড়া সংস্থার সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব তৈরি করলেই নাইকির আগের অবস্থান ফিরে আসবে না।

তার মতে, দীর্ঘমেয়াদে সফল হতে হলে প্রতিষ্ঠানটিকে পণ্যের মান ও উদ্ভাবনে বাস্তব উন্নতি দেখাতে হবে।

তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্বজুড়ে জনপ্রিয় প্রতিযোগিতায় বল সরবরাহের সুযোগ নাইকির ব্র্যান্ড পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৭-২৮ মৌসুমে নতুন চুক্তি কার্যকর হলে চ্যাম্পিয়ন্স লিগের মাঠে শুরু হবে নাইকির বলের নতুন অধ্যায়।

সূত্র : ইএসপিএন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ