ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের জোড়া চাপে কতটা বিপদে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ফলো করুন

তেহরান যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে তাদের সর্বশেষ প্রস্তাবের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে, তা বিস্ময়ের নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সাত মাসের যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। বাইরে থেকে দেখলে এটি উত্তেজনা কমানোর উদ্যোগ মনে হতে পারে।

আরাগচির প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের শর্ত মেনে নিলে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও একই পরিমাণ গ্যাস যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়া যেতে পারে। কিন্তু এটি শুধু উত্তেজনা কমানোর উদ্যোগ নয়।

ইরান নিজেই যে চাপ তৈরির ক্ষমতা সৃষ্টি করেছে, সেটিকেই তারা এখন সর্বোচ্চ দামে বিক্রি করতে চাইছে। আর সেই দামের একটি অংশ দিতে হবে ইয়েমেনকে ঘিরে। 

আরাগচির পরিকল্পনায় লেবাননসহ পুরো অঞ্চলে সাত দিনের যুদ্ধবিরতি, ইরানের জব্দ করা অন্তত ১ হাজার ২০০ কোটি ডলার অর্থছাড়, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইরান ও ওমানের নির্ধারণ করে দেওয়া নতুন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

.ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে চায়। জ্বালানির দাম বাড়ায় মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে। তেহরানের হিসাব হলো, নির্বাচন যত এগিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার খরচ যুক্তরাষ্ট্রের জন্য তত বাড়বে। তাই এখনই সমাধানের প্রস্তাব দেওয়াই তাদের কাছে বেশি লাভজনক। .এটি যুদ্ধের আগের স্বাভাবিক নৌ চলাচলে ফেরার প্রস্তাব নয়; বরং এমন ব্যবস্থা তৈরির চেষ্টা, যেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থার ওপর নির্ভর করবে। 

ইরান ইতিমধ্যে জাহাজ চলাচলের আগে অনুমোদন নেওয়ার দাবি করছে এবং যারা তা মানছে না, তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে তেহরান চীনের সমর্থন চাইছে এবং ওমানের সমর্থন নিশ্চিত করছে। এর মাধ্যমে নতুন এ ব্যবস্থাকে ঘিরে এমন একটি আঞ্চলিক রাজনৈতিক কাঠামো তৈরি হতে পারে, যা পরে বদলানো কঠিন হবে। 

প্রস্তাবের সময়টিও গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে চায়। জ্বালানির দাম বাড়ায় মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে। তেহরানের হিসাব হলো, নির্বাচন যত এগিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার খরচ যুক্তরাষ্ট্রের জন্য তত বাড়বে। তাই এখনই সমাধানের প্রস্তাব দেওয়াই তাদের কাছে বেশি লাভজনক। 

.ইরান যে কৌশলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে আটকে ফেলতে চাইছে. ইরান যেভাবে যুদ্ধরীতির ধরন বদলে দিল.সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দর-কষাকষিতে ইয়েমেনকে যুক্ত করা। ইরানের বিপ্লবী গার্ডের ইয়েমেনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মোহেব্বি এএফপিকে বলেছেন, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করাও তেহরানের দাবির অংশ।

তবে এই শর্ত বিপ্লবী গার্ড জানিয়েছে; আরাগচির আনুষ্ঠানিক পরিকল্পনায় এটি আছে কি না, তা স্পষ্ট নয়। ইরানের নীতিতে এমন ভূমিকা-বিভাজন দেখা যায়—এক পক্ষ প্রকাশ্যে বেশি দাবি তোলে, অন্য পক্ষ আলোচনার নথি নমনীয় রাখে, যাতে প্রয়োজনে এগোনো বা পিছু হটার সুযোগ থাকে। 

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সাত দিনের পরিকল্পনা ঘোষণার এক দিন আগে আরাগচি মার্কিন দূতদের ৬০ দিন পর্যন্ত আঞ্চলিক যুদ্ধবিরতির একটি লিখিত রূপরেখা দিয়েছিলেন। এতে ধীরে ধীরে হরমুজ খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা ছিল।

প্রকাশিত বিবরণ অনুযায়ী, ইরান প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার জব্দ অর্থছাড় এবং হুতিদের ওপর আরোপিত অবরোধ কার্যকর করা বন্ধের দাবি জানিয়েছিল। তবে এমন পৃথক লিখিত নথির অস্তিত্ব নিশ্চিত করার মতো উন্মুক্ত তথ্য নেই। এটি অপ্রকাশিত কোনো নথি ফাঁস হওয়া কিংবা সংবাদমাধ্যমের বিভ্রান্তি—দুটির যেকোনোটি হতে পারে।

.ট্রাম্প যে কারণে ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না.হুতিরা যে কারণে সরাসরি ইরান যুদ্ধে জড়াল.যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্ত মানতে রাজি নয়। ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান হরমুজ খুলে দেওয়া ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিনিময়ে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, অবরোধ তুলে নেওয়ার পরিকল্পনা তাদের নেই।

ইরানের কৌশলের বিপদ হলো, তারা শুধু হরমুজ খুলে দেওয়ার বিষয়ে দর-কষাকষি করছে না; কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শর্ত তৈরি করছে। হরমুজ আন্তর্জাতিক জলপথ। সেখানে বেসামরিক ও সামরিক জাহাজ, সাবমেরিন ও বিমান চলাচলের অধিকার রয়েছে। আগাম অনুমতির ওপর এই চলাচল নির্ভর করার কথা নয়। ইরান ও ওমানের নির্ধারিত এবং অনুমোদননির্ভর কোনো পথ চালু হলে হরমুজ আন্তর্জাতিক জলপথ থেকে একটি নিয়ন্ত্রিত করিডরে পরিণত হতে পারে। 

● সুলেইমান আল-আকিলি সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার

আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

ট্যাগ : যুক্তরাষ্ট্র কলাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইরানের জোড়া চাপে কতটা বিপদে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

তেহরান যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে তাদের সর্বশেষ প্রস্তাবের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে, তা বিস্ময়ের নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সাত মাসের যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। বাইরে থেকে দেখলে এটি উত্তেজনা কমানোর উদ্যোগ মনে হতে পারে।

আরাগচির প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের শর্ত মেনে নিলে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও একই পরিমাণ গ্যাস যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়া যেতে পারে। কিন্তু এটি শুধু উত্তেজনা কমানোর উদ্যোগ নয়।

ইরান নিজেই যে চাপ তৈরির ক্ষমতা সৃষ্টি করেছে, সেটিকেই তারা এখন সর্বোচ্চ দামে বিক্রি করতে চাইছে। আর সেই দামের একটি অংশ দিতে হবে ইয়েমেনকে ঘিরে। 

আরাগচির পরিকল্পনায় লেবাননসহ পুরো অঞ্চলে সাত দিনের যুদ্ধবিরতি, ইরানের জব্দ করা অন্তত ১ হাজার ২০০ কোটি ডলার অর্থছাড়, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। বিনিময়ে ইরান ও ওমানের নির্ধারণ করে দেওয়া নতুন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

.ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে চায়। জ্বালানির দাম বাড়ায় মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে। তেহরানের হিসাব হলো, নির্বাচন যত এগিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার খরচ যুক্তরাষ্ট্রের জন্য তত বাড়বে। তাই এখনই সমাধানের প্রস্তাব দেওয়াই তাদের কাছে বেশি লাভজনক। .এটি যুদ্ধের আগের স্বাভাবিক নৌ চলাচলে ফেরার প্রস্তাব নয়; বরং এমন ব্যবস্থা তৈরির চেষ্টা, যেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থার ওপর নির্ভর করবে। 

ইরান ইতিমধ্যে জাহাজ চলাচলের আগে অনুমোদন নেওয়ার দাবি করছে এবং যারা তা মানছে না, তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে তেহরান চীনের সমর্থন চাইছে এবং ওমানের সমর্থন নিশ্চিত করছে। এর মাধ্যমে নতুন এ ব্যবস্থাকে ঘিরে এমন একটি আঞ্চলিক রাজনৈতিক কাঠামো তৈরি হতে পারে, যা পরে বদলানো কঠিন হবে। 

প্রস্তাবের সময়টিও গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে চায়। জ্বালানির দাম বাড়ায় মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ বাড়ছে। তেহরানের হিসাব হলো, নির্বাচন যত এগিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার খরচ যুক্তরাষ্ট্রের জন্য তত বাড়বে। তাই এখনই সমাধানের প্রস্তাব দেওয়াই তাদের কাছে বেশি লাভজনক। 

.ইরান যে কৌশলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে আটকে ফেলতে চাইছে. ইরান যেভাবে যুদ্ধরীতির ধরন বদলে দিল.সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দর-কষাকষিতে ইয়েমেনকে যুক্ত করা। ইরানের বিপ্লবী গার্ডের ইয়েমেনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মোহেব্বি এএফপিকে বলেছেন, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করাও তেহরানের দাবির অংশ।

তবে এই শর্ত বিপ্লবী গার্ড জানিয়েছে; আরাগচির আনুষ্ঠানিক পরিকল্পনায় এটি আছে কি না, তা স্পষ্ট নয়। ইরানের নীতিতে এমন ভূমিকা-বিভাজন দেখা যায়—এক পক্ষ প্রকাশ্যে বেশি দাবি তোলে, অন্য পক্ষ আলোচনার নথি নমনীয় রাখে, যাতে প্রয়োজনে এগোনো বা পিছু হটার সুযোগ থাকে। 

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, সাত দিনের পরিকল্পনা ঘোষণার এক দিন আগে আরাগচি মার্কিন দূতদের ৬০ দিন পর্যন্ত আঞ্চলিক যুদ্ধবিরতির একটি লিখিত রূপরেখা দিয়েছিলেন। এতে ধীরে ধীরে হরমুজ খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথা ছিল।

প্রকাশিত বিবরণ অনুযায়ী, ইরান প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার জব্দ অর্থছাড় এবং হুতিদের ওপর আরোপিত অবরোধ কার্যকর করা বন্ধের দাবি জানিয়েছিল। তবে এমন পৃথক লিখিত নথির অস্তিত্ব নিশ্চিত করার মতো উন্মুক্ত তথ্য নেই। এটি অপ্রকাশিত কোনো নথি ফাঁস হওয়া কিংবা সংবাদমাধ্যমের বিভ্রান্তি—দুটির যেকোনোটি হতে পারে।

.ট্রাম্প যে কারণে ইরান যুদ্ধ থেকে বের হতে পারছেন না.হুতিরা যে কারণে সরাসরি ইরান যুদ্ধে জড়াল.যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্ত মানতে রাজি নয়। ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান হরমুজ খুলে দেওয়া ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিনিময়ে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, অবরোধ তুলে নেওয়ার পরিকল্পনা তাদের নেই।

ইরানের কৌশলের বিপদ হলো, তারা শুধু হরমুজ খুলে দেওয়ার বিষয়ে দর-কষাকষি করছে না; কার্যত প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শর্ত তৈরি করছে। হরমুজ আন্তর্জাতিক জলপথ। সেখানে বেসামরিক ও সামরিক জাহাজ, সাবমেরিন ও বিমান চলাচলের অধিকার রয়েছে। আগাম অনুমতির ওপর এই চলাচল নির্ভর করার কথা নয়। ইরান ও ওমানের নির্ধারিত এবং অনুমোদননির্ভর কোনো পথ চালু হলে হরমুজ আন্তর্জাতিক জলপথ থেকে একটি নিয়ন্ত্রিত করিডরে পরিণত হতে পারে। 

● সুলেইমান আল-আকিলি সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার

আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ