ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় বাড়ছে ছুটি, টানা ৫ দিন বন্ধ থাকবে সরকারি অফিস

ছবি: সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব তোলা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বর্তমান সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

এর সঙ্গে ২২ অক্টোবর নতুন করে নির্বাহী আদেশে ছুটি দেওয়া হলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে মূল সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

ট্যাগ : সরকারি ছুটি দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় বাড়ছে ছুটি, টানা ৫ দিন বন্ধ থাকবে সরকারি অফিস

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব তোলা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বর্তমান সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

এর সঙ্গে ২২ অক্টোবর নতুন করে নির্বাহী আদেশে ছুটি দেওয়া হলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে মূল সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ