ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ নভেম্বর ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজন করতে হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।নির্দেশনা অনুযায়ী, দিবসটি উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করতে হবে। এ জন্য ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নির্ধারিত কার্যক্রমে অংশ নিতে হবে।মাউশির চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।অর্থাৎ ৭ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ধরনের কর্মসূচি থাকবে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতা।এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে সাপ্তাহিক ছুটির বাইরে অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনের জন্য নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।ফলে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও আলোচনা অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

৭ নভেম্বর ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ