ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আরও পাঁচবার আসতে হলেও আদালতে আসব’: তানজিন তিশা

ছবি : সংগৃহিত
ফলো করুন

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা ও বিচারব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, প্রয়োজন হলে একই মামলায় আরও কয়েকবার আদালতে হাজির হতে তার আপত্তি নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।

এ সময় অভিনেত্রী বলেন, আদালত ও আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। ন্যায়বিচার পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। এ জন্য প্রয়োজন হলে আরও পাঁচবারও আদালতে আসতে প্রস্তুত বলে জানান তিনি।

বারবার আদালতে হাজির হওয়া প্রসঙ্গে তিশা বলেন, এ নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে যতবার প্রয়োজন ততবারই তিনি আদালতে আসবেন।

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে পরে জানানো হবে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পর তিশা জানিয়েছিলেন, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলায় দেওয়া তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। শাড়ি আত্মসাৎ বা প্রতারণার অভিযোগও অস্বীকার করেন এই অভিনেত্রী।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং এর মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। সেই মামলার কার্যক্রমের অংশ হিসেবেই মঙ্গলবার আবার আদালতে হাজির হন অভিনেত্রী।

ট্যাগ : আদালত তানজিন তিশা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘আরও পাঁচবার আসতে হলেও আদালতে আসব’: তানজিন তিশা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা ও বিচারব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেছেন, প্রয়োজন হলে একই মামলায় আরও কয়েকবার আদালতে হাজির হতে তার আপত্তি নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।

এ সময় অভিনেত্রী বলেন, আদালত ও আইনের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। ন্যায়বিচার পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। এ জন্য প্রয়োজন হলে আরও পাঁচবারও আদালতে আসতে প্রস্তুত বলে জানান তিনি।

বারবার আদালতে হাজির হওয়া প্রসঙ্গে তিশা বলেন, এ নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে যতবার প্রয়োজন ততবারই তিনি আদালতে আসবেন।

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে পরে জানানো হবে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পর তিশা জানিয়েছিলেন, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলায় দেওয়া তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি। শাড়ি আত্মসাৎ বা প্রতারণার অভিযোগও অস্বীকার করেন এই অভিনেত্রী।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং এর মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেয়।

তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। সেই মামলার কার্যক্রমের অংশ হিসেবেই মঙ্গলবার আবার আদালতে হাজির হন অভিনেত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ