ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যম পরিচয়ে পরিচালিত বিভিন্ন পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি জানান, অনিবন্ধিত এসব অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আন্তমন্ত্রণালয় বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালা নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।

ট্যাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইয়াসের খান চৌধুরী নিউজ পোর্টাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যম পরিচয়ে পরিচালিত বিভিন্ন পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি জানান, অনিবন্ধিত এসব অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আন্তমন্ত্রণালয় বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালা নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ