জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত প্রয়োগের সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, এআই যেন নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করা না হয়, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।
এ কারণে জনকল্যাণে এআইয়ের পরিমিত ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
বৈঠকে কুয়েট উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উন্নত ও মানসম্মত শিক্ষাব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
একই সঙ্গে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে আধুনিক প্রযুক্তিনির্ভর খাতে নতুন গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ কুয়েটের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ