ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে বিদেশি পক্ষ জড়িত: রুবিও

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার সন্দেহজনক ষড়যন্ত্রে ‘বিদেশি পক্ষ’ জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করেছিল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাজ্যে যা ঘটতে পারত, তা অত্যন্ত গুরুতর পরিস্থিতি। তার দাবি, এতে স্পষ্টতই কোনো বিদেশি পক্ষের হাত রয়েছে।

ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী মার্কিন বোমারু বিমান অবস্থান করেছিল এমন ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর রুবিও এই মন্তব্য করেন। এর আগে ওই পাঁচজনকে জামিনে মুক্তি দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া পাঁচজনই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক এবং তাদের বয়স ২০-এর কোঠায়। রোববার ভোরে স্থানীয় এক কৃষক পুলিশকে জানান, তিনটি সাদা ভ্যান ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখেছেন। এরপর সন্দেহভাজনদের আটক করা হয়।

পুলিশ তাদের বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার করেছিল। তদন্তে ইরানের সংশ্লিষ্টতার বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে সন্দেহভাজনদের পুলিশি জামিনে মুক্তি দেওয়ার পর তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর মতো তাৎক্ষণিক হামলার প্রস্তুতিতে তারা ছিল—এমন ধারণা এখন তুলনামূলকভাবে কম সম্ভাব্য বলে মনে করছেন তদন্তকারীরা।

জুলাইয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল। তবে যুক্তরাজ্যে ইরানের দূতাবাস ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া ঘটনায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ যেভাবে ঘটনাটি সামাল দিয়েছে, তার প্রশংসা করেন রুবিও। তবে তদন্তাধীন পাঁচ সন্দেহভাজনকে জামিনে ছেড়ে দেওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তিনি সন্দেহভাজনদের জামিনে মুক্তি দিতেন না।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সম্পর্কে সবকিছু জানি। আমরা তাদের মুক্তি দিতাম না।’ ঘটনাটির সঙ্গে ইরানের যোগসূত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হতে পারে।’

বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি বরং এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি উত্তরটা জানি, খুব নির্দিষ্ট করে বলতে পারি। কিন্তু আমি তা বলতে চাই না। আমি তাদের মুক্তি দিতাম না।’

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তবে ব্রিটিশ সূত্রগুলো বলছে, সন্দেহভাজন ব্যক্তিদের নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে কোনো তথ্য তাদের কাছে ছিল না।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার অর্থ তদন্ত শেষ হয়ে যাওয়া নয়। তাদের ওপর কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে তদন্তের এই পর্যায়ে সব সম্ভাবনাই খোলা রাখা হয়েছে।

টেলর বলেন, ‘আমরা সম্ভাব্য সব দিক থেকে বিষয়টি বিবেচনা করছি। এর মধ্যে এমন সম্ভাবনাও রয়েছে যে, এটি কোনো বিদেশি রাষ্ট্রের হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করা ব্যক্তিদের কর্মকাণ্ড হতে পারে; তারা জেনে বা না জেনে এমন কাজ করে থাকতে পারেন।’

প্রাথমিকভাবে ভ্যানগুলো পরীক্ষা করে পুলিশ ধারণা করেছিল, সেগুলোতে বিস্ফোরক উপকরণ থাকতে পারে। সেগুলো কার্যকর বিস্ফোরক ডিভাইস হিসেবে ব্যবহারযোগ্য কি না, তা নিয়েও মূল্যায়ন করা হয়। তবে সন্দেহভাজনদের মুক্তির পর জানা যায়, কোনো বিস্ফোরক উপকরণ পাওয়া যায়নি।

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকারীরা বিদেশি রাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

ট্যাগ : যুক্তরাজ্য মার্কো রুবিও ফেয়ারফোর্ড ঘাঁটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে বিদেশি পক্ষ জড়িত: রুবিও

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার সন্দেহজনক ষড়যন্ত্রে ‘বিদেশি পক্ষ’ জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সময় মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করেছিল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাজ্যে যা ঘটতে পারত, তা অত্যন্ত গুরুতর পরিস্থিতি। তার দাবি, এতে স্পষ্টতই কোনো বিদেশি পক্ষের হাত রয়েছে।

ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী মার্কিন বোমারু বিমান অবস্থান করেছিল এমন ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর রুবিও এই মন্তব্য করেন। এর আগে ওই পাঁচজনকে জামিনে মুক্তি দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া পাঁচজনই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক এবং তাদের বয়স ২০-এর কোঠায়। রোববার ভোরে স্থানীয় এক কৃষক পুলিশকে জানান, তিনটি সাদা ভ্যান ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখেছেন। এরপর সন্দেহভাজনদের আটক করা হয়।

পুলিশ তাদের বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার করেছিল। তদন্তে ইরানের সংশ্লিষ্টতার বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে সন্দেহভাজনদের পুলিশি জামিনে মুক্তি দেওয়ার পর তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর মতো তাৎক্ষণিক হামলার প্রস্তুতিতে তারা ছিল—এমন ধারণা এখন তুলনামূলকভাবে কম সম্ভাব্য বলে মনে করছেন তদন্তকারীরা।

জুলাইয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল। তবে যুক্তরাজ্যে ইরানের দূতাবাস ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া ঘটনায় কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে।

ব্রিটিশ কর্তৃপক্ষ যেভাবে ঘটনাটি সামাল দিয়েছে, তার প্রশংসা করেন রুবিও। তবে তদন্তাধীন পাঁচ সন্দেহভাজনকে জামিনে ছেড়ে দেওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তিনি সন্দেহভাজনদের জামিনে মুক্তি দিতেন না।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সম্পর্কে সবকিছু জানি। আমরা তাদের মুক্তি দিতাম না।’ ঘটনাটির সঙ্গে ইরানের যোগসূত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হতে পারে।’

বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি বরং এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি উত্তরটা জানি, খুব নির্দিষ্ট করে বলতে পারি। কিন্তু আমি তা বলতে চাই না। আমি তাদের মুক্তি দিতাম না।’

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তবে ব্রিটিশ সূত্রগুলো বলছে, সন্দেহভাজন ব্যক্তিদের নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে কোনো তথ্য তাদের কাছে ছিল না।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার অর্থ তদন্ত শেষ হয়ে যাওয়া নয়। তাদের ওপর কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে তদন্তের এই পর্যায়ে সব সম্ভাবনাই খোলা রাখা হয়েছে।

টেলর বলেন, ‘আমরা সম্ভাব্য সব দিক থেকে বিষয়টি বিবেচনা করছি। এর মধ্যে এমন সম্ভাবনাও রয়েছে যে, এটি কোনো বিদেশি রাষ্ট্রের হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করা ব্যক্তিদের কর্মকাণ্ড হতে পারে; তারা জেনে বা না জেনে এমন কাজ করে থাকতে পারেন।’

প্রাথমিকভাবে ভ্যানগুলো পরীক্ষা করে পুলিশ ধারণা করেছিল, সেগুলোতে বিস্ফোরক উপকরণ থাকতে পারে। সেগুলো কার্যকর বিস্ফোরক ডিভাইস হিসেবে ব্যবহারযোগ্য কি না, তা নিয়েও মূল্যায়ন করা হয়। তবে সন্দেহভাজনদের মুক্তির পর জানা যায়, কোনো বিস্ফোরক উপকরণ পাওয়া যায়নি।

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকারীরা বিদেশি রাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ