ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে সহযোগিতা চান আইসিএসবি নেতারা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান।

সোমবার আইসিএসবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলটির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও সমর্থন কামনা করেন আইসিএসবির নেতারা।

সাক্ষাৎকালে আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশাটির উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি।

প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর আইসিএসবির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের জন্য সময় দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিএসবির নেতারা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জন এবং দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ : খন্দকার আব্দুল মুক্তাদির আইসিএসবি চার্টার্ড সেক্রেটারি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে সহযোগিতা চান আইসিএসবি নেতারা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান।

সোমবার আইসিএসবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলটির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও সমর্থন কামনা করেন আইসিএসবির নেতারা।

সাক্ষাৎকালে আইসিএসবি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশাটির উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন তিনি।

প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর আইসিএসবির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের জন্য সময় দেওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিএসবির নেতারা। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জন এবং দেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ