ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে চীন

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে তার বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের চলমান উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

ট্যাগ : বাণিজ্য বাংলাদেশ চীন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখবে চীন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে তার বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান ইয়াও ওয়েন।

আলোচনায় বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের চলমান উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ