রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৮১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৫৩৭টি যানবাহন ডাম্পিং এবং ৩৫৩টি যানবাহন রেকার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭টি বাস, একটি ট্রাক, ৯টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা।
ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৩২টি মামলা হয়েছে। এর মধ্যে ৭টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৩৪টি মামলা করা হয়। এর মধ্যে ৩২টি বাস, ৩টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি এবং ২২৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা রয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৩০২টি মামলা হয়েছে। অভিযানে ৩৩টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি এবং ১২৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৮টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৪৮৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩০টি বাস, ৩০টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি ৬২০টি মামলা করেছে ট্রাফিক-উত্তরা বিভাগ। এর মধ্যে ৬০টি বাস, ১৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি এবং ২২৮টি মোটরসাইকেল রয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬১টি বাস, ৩টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ