ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিছিলের ফুটেজ দেখে শনাক্ত, মিটফোর্ডের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত
ফলো করুন

মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন বাবুলকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থানা এলাকায় একটি মিছিলের ফুটেজ দেখে মোজাফফর হোসেন বাবুলকে শনাক্ত করা হয়। পরে ওই ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বহুল আলোচিত সোহাগ হত্যা মামলায় বাদ পড়া আসামি ছিলেন মোজাফফর হোসেন বাবুল।

কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম যুগান্তরকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোজাফফর হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

ট্যাগ : মোজাফফর হোসেন বাবুল মিটফোর্ড হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিছিলের ফুটেজ দেখে শনাক্ত, মিটফোর্ডের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন বাবুলকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থানা এলাকায় একটি মিছিলের ফুটেজ দেখে মোজাফফর হোসেন বাবুলকে শনাক্ত করা হয়। পরে ওই ফুটেজের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বহুল আলোচিত সোহাগ হত্যা মামলায় বাদ পড়া আসামি ছিলেন মোজাফফর হোসেন বাবুল।

কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম যুগান্তরকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোজাফফর হোসেন বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ