ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জয়ের জন্মদিনে যা লিখলেন শাকিব-অপু

জয়ের জন্মদিনে যা লিখলেন শাকিব-অপু
ফাইল ছবি
ফলো করুন

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে ১০ বছর পূর্ণ করল তারকাপুত্র। বিশেষ এই দিনে বাবা ও মা দুজনের কাছ থেকেই ভালোবাসায় ভরা শুভেচ্ছা পেয়েছে জয়।

ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের একটি একক ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে।

ছবির সঙ্গে ছেলের জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। জয়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

ছেলেকে ঘিরে নিজের আবেগ প্রকাশ করে অপু লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হওয়ায় খুব অল্প বয়সেই দর্শক ও ভক্তদের কাছে পরিচিত হয়ে ওঠে সে। সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়কে ঘিরে রয়েছে ভক্তদের ব্যাপক আগ্রহ।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে নিজেদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন বিয়ের খবর প্রকাশ্যে আনেননি তারা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় আব্রাম খান জয়। এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সে সময় বিষয়টি বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার সেই জয় পূর্ণ করল জীবনের দশ বছর। জন্মদিনে বাবা-মায়ের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে সে।

ট্যাগ : অপু বিশ্বাস শাকিব খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জয়ের জন্মদিনে যা লিখলেন শাকিব-অপু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে ১০ বছর পূর্ণ করল তারকাপুত্র। বিশেষ এই দিনে বাবা ও মা দুজনের কাছ থেকেই ভালোবাসায় ভরা শুভেচ্ছা পেয়েছে জয়।

ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের একটি একক ছবি প্রকাশ করেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে।

ছবির সঙ্গে ছেলের জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। জয়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

ছেলেকে ঘিরে নিজের আবেগ প্রকাশ করে অপু লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হওয়ায় খুব অল্প বয়সেই দর্শক ও ভক্তদের কাছে পরিচিত হয়ে ওঠে সে। সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়কে ঘিরে রয়েছে ভক্তদের ব্যাপক আগ্রহ।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে নিজেদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন বিয়ের খবর প্রকাশ্যে আনেননি তারা।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় আব্রাম খান জয়। এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সে সময় বিষয়টি বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার সেই জয় পূর্ণ করল জীবনের দশ বছর। জন্মদিনে বাবা-মায়ের পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে সে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ