ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমানের ঘটনায় বিএনপিকে জড়ানো ‘পরিকল্পিত ষড়যন্ত্র’: রাশেদ

ফাইল ছবি
ফলো করুন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে বিএনপিকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তার জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে নাজিম উদ্দীনের অফিস মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়টিকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেন রাশেদ।

পোস্টে নাজিম উদ্দীনকে ‘কুখ্যাত ভূমিদস্যু’ এবং আওয়ামী লীগের ‘ডোনার’ হিসেবে উল্লেখ করেন রাশেদ খাঁন। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলায় নাজিম উদ্দীন কারাগারেও ছিলেন। এসব অভিযোগ রাশেদ খাঁনের বক্তব্য; প্রতিবেদনে এগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জমি দখলের পাশাপাশি সম্প্রতি নিউ গিনি প্রোপার্টিজের চারপাশে অবৈধভাবে গেট স্থাপন করে তাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

সালমান মুক্তাদিরের ওই জায়গা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন বলেন, ‘তার মতো পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের কখনোই উচিত না একজন ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া। যতটুকু জানতে পেরেছি, নিউ গিনি প্রপার্টিজের ভূমিদস্যু মালিক শেল্টার পাওয়ার উদ্দেশ্যেই সালমান মুক্তাদিরের কাছে বিতর্কিত জায়গা ভাড়া দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। এমনকি নিউ গিনি প্রোপার্টিজের মালিকও তার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ করেননি।

জমি পুনরুদ্ধারের চেষ্টা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন রাশেদ খাঁন। তার ভাষ্য, সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা জমি পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে প্রক্রিয়াগত ও আইনগত ভুল করেছেন। এ ক্ষেত্রে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের দ্বারস্থ হওয়াই উপযুক্ত পথ ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক দল হিসেবে এখানে বিএনপির নাম আসাটাই অবান্তর। তার দাবি অনুযায়ী, দখলকারী কিংবা জমি পুনরুদ্ধারের চেষ্টাকারী কোনো পক্ষই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ অবস্থায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা কেন হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। পুলিশও প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, নিউ গিনি প্রোপার্টিজ ও অপর একটি পক্ষের জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে সামনে বা পেছনে যারাই জড়িত থাকুক, কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তবে দল হিসেবে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাতে যারা মরিয়া, তাদের ‘অসৎ উদ্দেশ্য’ ইতোমধ্যে স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

ট্যাগ : বিএনপি রাশেদ খাঁন সালমান মুক্তাদির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সালমানের ঘটনায় বিএনপিকে জড়ানো ‘পরিকল্পিত ষড়যন্ত্র’: রাশেদ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে বিএনপিকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তার জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে নাজিম উদ্দীনের অফিস মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়টিকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেন রাশেদ।

পোস্টে নাজিম উদ্দীনকে ‘কুখ্যাত ভূমিদস্যু’ এবং আওয়ামী লীগের ‘ডোনার’ হিসেবে উল্লেখ করেন রাশেদ খাঁন। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলায় নাজিম উদ্দীন কারাগারেও ছিলেন। এসব অভিযোগ রাশেদ খাঁনের বক্তব্য; প্রতিবেদনে এগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জমি দখলের পাশাপাশি সম্প্রতি নিউ গিনি প্রোপার্টিজের চারপাশে অবৈধভাবে গেট স্থাপন করে তাদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

সালমান মুক্তাদিরের ওই জায়গা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন বলেন, ‘তার মতো পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের কখনোই উচিত না একজন ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া। যতটুকু জানতে পেরেছি, নিউ গিনি প্রপার্টিজের ভূমিদস্যু মালিক শেল্টার পাওয়ার উদ্দেশ্যেই সালমান মুক্তাদিরের কাছে বিতর্কিত জায়গা ভাড়া দিয়েছে।’

তিনি আরও দাবি করেন, সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। এমনকি নিউ গিনি প্রোপার্টিজের মালিকও তার কাছে চাঁদা চাওয়ার অভিযোগ করেননি।

জমি পুনরুদ্ধারের চেষ্টা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন রাশেদ খাঁন। তার ভাষ্য, সামরিক বাহিনীর কয়েকজন সাবেক কর্মকর্তা জমি পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে প্রক্রিয়াগত ও আইনগত ভুল করেছেন। এ ক্ষেত্রে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের দ্বারস্থ হওয়াই উপযুক্ত পথ ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক দল হিসেবে এখানে বিএনপির নাম আসাটাই অবান্তর। তার দাবি অনুযায়ী, দখলকারী কিংবা জমি পুনরুদ্ধারের চেষ্টাকারী কোনো পক্ষই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ অবস্থায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা কেন হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। পুলিশও প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে, নিউ গিনি প্রোপার্টিজ ও অপর একটি পক্ষের জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার সঙ্গে সামনে বা পেছনে যারাই জড়িত থাকুক, কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তবে দল হিসেবে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করাতে যারা মরিয়া, তাদের ‘অসৎ উদ্দেশ্য’ ইতোমধ্যে স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ