ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজারে দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে: খাদ্য প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি মনে করেন, নতুন এই বাজেট দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে এবং টেকসই উন্নয়নের পথকে আরও মজবুত করতে ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের ব্যাংকিং খাত একসময় বড় ধরনের সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার তা নতুন করে গুছিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংরক্ষণ ও সুদূরপ্রসারী পরিকল্পনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামের অর্থনৈতিক অবস্থা যত মজবুত হবে, মূল্যস্ফীতির চাপ ততটাই কমে আসবে। এখন বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে। হুট করে চালের দাম বাড়ার যে কথা উঠেছে, তা সঠিক নয়। আমরা বাজার পরিদর্শন করে দেখেছি চালের দাম সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।

মো. আবদুল বারী বলেন, বাংলাদেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো বিদেশি ও উচ্চমূল্যের ফল সফলভাবে চাষ করা হচ্ছে। মানুষের জন্য যদি আরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি করা যায়, তবে দেশের অর্থনীতি আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে।

বাজেটের বরাদ্দ করা অর্থ সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের আয় বাড়বে এবং দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

ট্যাগ : অর্থনীতি জাতীয় সংসদ খাদ্য প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাজারে দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণে: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বাজারে চালসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি মনে করেন, নতুন এই বাজেট দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে এবং টেকসই উন্নয়নের পথকে আরও মজবুত করতে ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের ব্যাংকিং খাত একসময় বড় ধরনের সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার তা নতুন করে গুছিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংরক্ষণ ও সুদূরপ্রসারী পরিকল্পনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামের অর্থনৈতিক অবস্থা যত মজবুত হবে, মূল্যস্ফীতির চাপ ততটাই কমে আসবে। এখন বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে। হুট করে চালের দাম বাড়ার যে কথা উঠেছে, তা সঠিক নয়। আমরা বাজার পরিদর্শন করে দেখেছি চালের দাম সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।

মো. আবদুল বারী বলেন, বাংলাদেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো বিদেশি ও উচ্চমূল্যের ফল সফলভাবে চাষ করা হচ্ছে। মানুষের জন্য যদি আরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি করা যায়, তবে দেশের অর্থনীতি আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে।

বাজেটের বরাদ্দ করা অর্থ সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের আয় বাড়বে এবং দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ