ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমল ২৬ শতাংশ: সংসদে মন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশে বিগত পাঁচ অর্থবছরের ব্যবধানে জাতীয় মাছ ইলিশের সার্বিক উৎপাদন প্রায় ২৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ২০২১-২২ অর্থবছরে ইলিশের মোট উৎপাদন যেখানে ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ মেট্রিক টন, তা ক্রমান্বয়ে কমে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে প্রাক্কলিত ৪ লাখ ১৯ হাজার ৫০০ মেট্রিক টনে নেমে এসেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিসংখ্যান তুলে ধরেন।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের পৃথক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে এবং একক প্রজাতি হিসেবে মোট উৎপাদনে এর অবদান সর্বাধিক। বছরওয়ারি উৎপাদনের চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০২১-২২ অর্থবছরে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন উৎপাদনের পর ২০২২-২৩ অর্থবছরে তা সামান্য বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে উন্নীত হয়েছিল। তবে এরপর থেকে ধারাবাহিক পতন শুরু হয়; ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে এসে ঠেকেছে।

ইলিশ সংরক্ষণ ও উৎপাদন পুনরুদ্ধারে সরকারের বহুমুখী পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, টেকসই প্রজনন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্ব ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদ-নদীতে মোট ছয়টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে পরিবারপ্রতি ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জাটকা সংরক্ষণকালে চার মাসে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে জনপ্রতি মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ টন চাল এবং ৫৮ দিনের সামুদ্রিক নিষেধাজ্ঞা চলাকালে ১৪ জেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ পরিবারকে ২৪ হাজার ১৬৫ টন চাল বরাদ্দ করা হয়েছে। বিকল্প জীবিকা হিসেবে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের মাধ্যমে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর বিতরণ ও ১৭ হাজার ৫০০ জেলেকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাজারে ইলিশের চড়া মূল্যের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, মাছের খুচরা বাজারমূল্য মূলত সরবরাহের প্রাচুর্য ও আড়তের মুক্ত নিলাম ব্যবস্থার ওপর নির্ভর করে। ফলে আইনগতভাবে মৎস্য অধিদপ্তরের পক্ষে সরাসরি খুচরা মূল্য বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কৃত্রিম সংকট ও পাচার ঠেকাতে যৌথ অভিযান এবং বাজার পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ট্রলিং বোট দিয়ে নির্বিচারে মাছ নিধনের ফলে উপকূলীয় উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এই সংকট উত্তরণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে এবং সারা দেশে ৮টি নতুন অভয়াশ্রম প্রতিষ্ঠাসহ উন্মুক্ত জলাশয়ে ২৪৪ টন পোনা অবমুক্ত করেছে।

ট্যাগ : ইলিশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমল ২৬ শতাংশ: সংসদে মন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দেশে বিগত পাঁচ অর্থবছরের ব্যবধানে জাতীয় মাছ ইলিশের সার্বিক উৎপাদন প্রায় ২৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ২০২১-২২ অর্থবছরে ইলিশের মোট উৎপাদন যেখানে ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ মেট্রিক টন, তা ক্রমান্বয়ে কমে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে প্রাক্কলিত ৪ লাখ ১৯ হাজার ৫০০ মেট্রিক টনে নেমে এসেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিসংখ্যান তুলে ধরেন।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের পৃথক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে এবং একক প্রজাতি হিসেবে মোট উৎপাদনে এর অবদান সর্বাধিক। বছরওয়ারি উৎপাদনের চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০২১-২২ অর্থবছরে ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন উৎপাদনের পর ২০২২-২৩ অর্থবছরে তা সামান্য বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে উন্নীত হয়েছিল। তবে এরপর থেকে ধারাবাহিক পতন শুরু হয়; ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে এসে ঠেকেছে।

ইলিশ সংরক্ষণ ও উৎপাদন পুনরুদ্ধারে সরকারের বহুমুখী পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, টেকসই প্রজনন নিশ্চিত করতে মেঘনার ঊর্ধ্ব ও নিম্ন অববাহিকা, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ উপকূলীয় নদ-নদীতে মোট ছয়টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে পরিবারপ্রতি ২৫ কেজি করে মোট ১৫ হাজার ৫০৪ টন খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এছাড়া জাটকা সংরক্ষণকালে চার মাসে ৩ লাখ ৬৭ হাজার পরিবারকে জনপ্রতি মাসে ৪০ কেজি করে মোট ৫৮ হাজার ৭২০ টন চাল এবং ৫৮ দিনের সামুদ্রিক নিষেধাজ্ঞা চলাকালে ১৪ জেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ পরিবারকে ২৪ হাজার ১৬৫ টন চাল বরাদ্দ করা হয়েছে। বিকল্প জীবিকা হিসেবে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের মাধ্যমে ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর বিতরণ ও ১৭ হাজার ৫০০ জেলেকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাজারে ইলিশের চড়া মূল্যের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, মাছের খুচরা বাজারমূল্য মূলত সরবরাহের প্রাচুর্য ও আড়তের মুক্ত নিলাম ব্যবস্থার ওপর নির্ভর করে। ফলে আইনগতভাবে মৎস্য অধিদপ্তরের পক্ষে সরাসরি খুচরা মূল্য বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কৃত্রিম সংকট ও পাচার ঠেকাতে যৌথ অভিযান এবং বাজার পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ট্রলিং বোট দিয়ে নির্বিচারে মাছ নিধনের ফলে উপকূলীয় উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এই সংকট উত্তরণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে এবং সারা দেশে ৮টি নতুন অভয়াশ্রম প্রতিষ্ঠাসহ উন্মুক্ত জলাশয়ে ২৪৪ টন পোনা অবমুক্ত করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ