ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই: আমিনুল হক

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই: আমিনুল হক
ছবি : সংগৃহীত
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদের ফেলে পালিয়ে গেছে, তাঁর আর বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাঁকে আর কখনোই মেনে নেবে না।” মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ মূলমন্ত্রে একটি সুন্দর ও সুশাসিত দেশ গঠনে দিনরাত কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্বৈরাচারের কিছু দোসর সমাজের ভেতরে নানা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো স্বৈরাচারের বীজ বা দোসরকে বাংলাদেশে আর স্থান দেওয়া হবে না।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী নওগাঁ জেলা স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ ইনডোর সুবিধাসম্পন্ন প্যাভিলিয়ন তৈরির প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, শুধু নওগাঁ নয়, সারা দেশের মোট ৫১টি জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন ও সংস্কারের মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

গ্রামীণ তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার সরকারি উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৩৭টি জেলার ৫৩৫টি ইউনিয়নের মাঠসংক্রান্ত প্রাথমিক তথ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত এক হাজার ইউনিয়নের মাঠের সার্বিক তথ্য সংগ্রহ সম্পন্ন করে দ্রুত খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।

উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মান্দা উপজেলা ও রানীনগর উপজেলা একাদশ।

ট্যাগ : মো. আমিনুল হক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না

‘সালামের উত্তর পাওয়ার আগেই শুরু!’ সংসদে স্পিকারের রসিকতা

পয়েন্ট অব অর্ডার তুলতেই বিএনপির এমপিকে সতর্ক করলেন স্পিকার

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তির নির্দেশ সংসদীয় কমিটির

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

কপ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই: আমিনুল হক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদের ফেলে পালিয়ে গেছে, তাঁর আর বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাঁকে আর কখনোই মেনে নেবে না।” মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ মূলমন্ত্রে একটি সুন্দর ও সুশাসিত দেশ গঠনে দিনরাত কাজ করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্বৈরাচারের কিছু দোসর সমাজের ভেতরে নানা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো স্বৈরাচারের বীজ বা দোসরকে বাংলাদেশে আর স্থান দেওয়া হবে না।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী নওগাঁ জেলা স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ ইনডোর সুবিধাসম্পন্ন প্যাভিলিয়ন তৈরির প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, শুধু নওগাঁ নয়, সারা দেশের মোট ৫১টি জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন ও সংস্কারের মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

গ্রামীণ তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার সরকারি উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৩৭টি জেলার ৫৩৫টি ইউনিয়নের মাঠসংক্রান্ত প্রাথমিক তথ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত এক হাজার ইউনিয়নের মাঠের সার্বিক তথ্য সংগ্রহ সম্পন্ন করে দ্রুত খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।

উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মান্দা উপজেলা ও রানীনগর উপজেলা একাদশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ