ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনভিডিয়া প্রধানের ব্যক্তিগত সম্পর্ক ফাঁস: ট্রাম্পও বিস্মিত

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর ও এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীন সরকারের এক সন্দেহভাজন নারী গুপ্তচরের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ খতিয়ে দেখছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার (৯ নভেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সিলিকন ভ্যালিতে প্রেসিডেন্টের অন্যতম ঘনিষ্ঠ প্রযুক্তি মিত্র হিসেবে পরিচিত হুয়াংয়ের বিরুদ্ধে এমন সংবেদনশীল গোয়েন্দা তদন্তের খবরে বিশ্ব প্রযুক্তি ও শেয়ারবাজারে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিস্মিত হয়েছেন। ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি সরাসরি এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন। হুয়াং প্রেসিডেন্টকে জানিয়েছেন যে ওই নারী বেইজিংয়ের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণাই ছিল না। ট্রাম্প বলেন, “আমি জানি এফবিআই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে আমার বিশ্বাস, তিনি শেষ পর্যন্ত বিপদমুক্ত থাকবেন।”

এর আগে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনায় অ্যালিসকে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহকারী এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই এই যোগাযোগের বিষয়ে ব্রিফ করা হয়েছিল, তবে তিনি সে সময় কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, অপবাদমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কি না, তা পর্যালোচনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ৬৩ বছর বয়সী এই সফল উদ্যোক্তা সম্প্রতি কর্মীদের কাছে স্বীকার করেছেন যে তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন, যদিও সম্পর্কের বিস্তারিত প্রকাশ করেননি। পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ তদন্ত ও এফবিআইয়ের পর্যালোচনার খবর প্রকাশের পরপরই সোমবার মার্কিন শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়।

একই সঙ্গে সোমবার এনভিডিয়ার বিক্ষুব্ধ সাধারণ শেয়ারহোল্ডাররা হুয়াং ও কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে একটি প্রস্তাবিত যৌথ (ক্লাস-অ্যাকশন) মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে শীর্ষ নির্বাহীর সম্পর্কের মতো সংবেদনশীল ঝুঁকি গোপন রেখে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাথে প্রতারণা করেছে।

মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিজসহ বেশ কয়েকজন কংগ্রেস সদস্য স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের কাছে পুরো ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। এই প্রেক্ষাপটে চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে বার্ষিক প্রতিরক্ষা বিলে নতুন ধারা যুক্ত করার সম্ভাবনা দ্রুত বাড়ছে।

সূত্র:  রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এনভিডিয়া প্রধানের ব্যক্তিগত সম্পর্ক ফাঁস: ট্রাম্পও বিস্মিত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর ও এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীন সরকারের এক সন্দেহভাজন নারী গুপ্তচরের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ খতিয়ে দেখছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার (৯ নভেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সিলিকন ভ্যালিতে প্রেসিডেন্টের অন্যতম ঘনিষ্ঠ প্রযুক্তি মিত্র হিসেবে পরিচিত হুয়াংয়ের বিরুদ্ধে এমন সংবেদনশীল গোয়েন্দা তদন্তের খবরে বিশ্ব প্রযুক্তি ও শেয়ারবাজারে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত বিস্মিত হয়েছেন। ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি সরাসরি এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন। হুয়াং প্রেসিডেন্টকে জানিয়েছেন যে ওই নারী বেইজিংয়ের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণাই ছিল না। ট্রাম্প বলেন, “আমি জানি এফবিআই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে আমার বিশ্বাস, তিনি শেষ পর্যন্ত বিপদমুক্ত থাকবেন।”

এর আগে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পর্যালোচনায় অ্যালিসকে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহকারী এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই এই যোগাযোগের বিষয়ে ব্রিফ করা হয়েছিল, তবে তিনি সে সময় কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, অপবাদমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে জেনসেন হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কি না, তা পর্যালোচনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ৬৩ বছর বয়সী এই সফল উদ্যোক্তা সম্প্রতি কর্মীদের কাছে স্বীকার করেছেন যে তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন, যদিও সম্পর্কের বিস্তারিত প্রকাশ করেননি। পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ তদন্ত ও এফবিআইয়ের পর্যালোচনার খবর প্রকাশের পরপরই সোমবার মার্কিন শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়।

একই সঙ্গে সোমবার এনভিডিয়ার বিক্ষুব্ধ সাধারণ শেয়ারহোল্ডাররা হুয়াং ও কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে একটি প্রস্তাবিত যৌথ (ক্লাস-অ্যাকশন) মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে শীর্ষ নির্বাহীর সম্পর্কের মতো সংবেদনশীল ঝুঁকি গোপন রেখে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাথে প্রতারণা করেছে।

মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিজসহ বেশ কয়েকজন কংগ্রেস সদস্য স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের কাছে পুরো ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। এই প্রেক্ষাপটে চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে বার্ষিক প্রতিরক্ষা বিলে নতুন ধারা যুক্ত করার সম্ভাবনা দ্রুত বাড়ছে।

সূত্র:  রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ