ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঐক্যের পথে সাত ইসলামি দল, চূড়ান্ত সিদ্ধান্তে ২২ অক্টোবর বৈঠক

ঐক্যের পথে সাত ইসলামি দল, চূড়ান্ত সিদ্ধান্তে ২২ অক্টোবর বৈঠক
ছবি : সংগৃহিত
ফলো করুন

কওমি ধারার সাত ইসলামি দলের পারস্পরিক ঐক্যের উদ্যোগ এখনও চূড়ান্ত রূপ পায়নি। ঐক্যের খসড়া ও বিভিন্ন দলের প্রস্তাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আরও সময় প্রয়োজন বলে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠকে বসে সাত ইসলামি দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলোচনা করবে। পরবর্তীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৈঠকে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি সাত ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাবনা ও ঐক্যের খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় কয়েকটি বিষয়ে পরস্পরবিরোধী মতামত উঠে আসে। তবে ঐক্যের বিষয়ে সাতটি দলই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে বৈঠকে উপস্থিত নেতারা জানান।

দীর্ঘ আলোচনা হলেও আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি আরও পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

কমিটিতে হেফাজতে ইসলামের আরও দুইজন শীর্ষ নেতা এবং সাত ইসলামি দলের প্রত্যেকটি দল থেকে তিনজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। কমিটির সদস্যরা আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের বিষয়ে অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমন্বয় করবেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাতটি দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ কারণে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কমিটিতে প্রতিটি দল থেকে তিনজন করে প্রতিনিধি এবং হেফাজতে ইসলামের আরও দুইজন শীর্ষ নেতা থাকবেন। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।

তৌহিদী জনতার দাবি, এই ৭ দল যদি ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে, তাহলে ইসলামের নামে ও দ্বীনি মেহনতের নামে যারা বাতিল ও ভ্রান্ত মতাদর্শ নিয়ে কাজ করছে, তাদের মোকাবিলা করা আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট হবে এবং ইসলামের সঠিক আদর্শ ও মেহনত আরও শক্তিশালীভাবে মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ঐক্যের পথে সাত ইসলামি দল, চূড়ান্ত সিদ্ধান্তে ২২ অক্টোবর বৈঠক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কওমি ধারার সাত ইসলামি দলের পারস্পরিক ঐক্যের উদ্যোগ এখনও চূড়ান্ত রূপ পায়নি। ঐক্যের খসড়া ও বিভিন্ন দলের প্রস্তাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আরও সময় প্রয়োজন বলে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠকে বসে সাত ইসলামি দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আলোচনা করবে। পরবর্তীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৈঠকে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি সাত ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাবনা ও ঐক্যের খসড়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় কয়েকটি বিষয়ে পরস্পরবিরোধী মতামত উঠে আসে। তবে ঐক্যের বিষয়ে সাতটি দলই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে বৈঠকে উপস্থিত নেতারা জানান।

দীর্ঘ আলোচনা হলেও আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে বিষয়টি আরও পর্যালোচনা ও সমন্বয়ের জন্য হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

কমিটিতে হেফাজতে ইসলামের আরও দুইজন শীর্ষ নেতা এবং সাত ইসলামি দলের প্রত্যেকটি দল থেকে তিনজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। কমিটির সদস্যরা আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের বিষয়ে অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমন্বয় করবেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাতটি দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ কারণে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, কমিটিতে প্রতিটি দল থেকে তিনজন করে প্রতিনিধি এবং হেফাজতে ইসলামের আরও দুইজন শীর্ষ নেতা থাকবেন। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।

তৌহিদী জনতার দাবি, এই ৭ দল যদি ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে, তাহলে ইসলামের নামে ও দ্বীনি মেহনতের নামে যারা বাতিল ও ভ্রান্ত মতাদর্শ নিয়ে কাজ করছে, তাদের মোকাবিলা করা আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য স্পষ্ট হবে এবং ইসলামের সঠিক আদর্শ ও মেহনত আরও শক্তিশালীভাবে মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ